শিরোনাম :
ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের ৭৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা ক্ষতিগ্রস্ত ১৭ হাজার বিনিয়োগকারীকে ফান্ড থেকে টাকা ফেরত দিবে ডিএসই এটিসি শরিয়াহ ইউনিট ফান্ডের তিন বছরের কার্যক্রমে বিএসইসির তদন্ত বিএসআরএমের দুই কোম্পানিতে দুই ধরনের আর্থিক চাপ। ১০ ব্লু-চিপ কোম্পানি তালিকাভুক্তি করাবে ডিএসই স্ক্রিপ নিটিং ও টি+১ চালুসহ ডিএসই নানা উদ্যোগ এজিএম করার অনুমোদন পেল বেস্ট হোল্ডিংস: ফিরছে ‘এ’ ক্যাটাগরিতে আইপিও ও ডাইরেক্ট লিস্টিং: নতুন কোম্পানির তালিকাভুক্তিতে বিএসইসির নির্দেশনা শীর্ষ ব্রোকারেজগুলোর সঙ্গে ডিএসই’র বৈঠকে যা হলো লাভেলোর শেয়ার কারসাজিতে,ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর্থিক জরিমান

শেয়ারবাজারে আতঙ্কের একটি মাস আগস্ট

বিডিশেয়ার ডেস্ক :আগস্ট মাসে দেশের পুঁজিবাজারে বড় ধরনের দরপতন হয়েছে। এক মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ২৯৮ পয়েন্ট বা প্রায় ৫ শতাংশ। একই সময়ে ডিএসইর বাজার

বিস্তারিত

বাজারে স্থায়ী স্থিতিশীলতায় নজরদারি জোরদারের দাবি

টানা দরপতনের পর অবশেষে উত্থানে ফিরেছে দেশের শেয়ারবাজার। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সপ্তাহের তৃতীয় কর্মদিবসে দেশের উভয় শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)

বিস্তারিত

এআই না শেয়ার বাজারের সর্বনাশ, শেয়ার বাজার নিয়ে সতর্কবার্তা

বিডিশেয়ার ডেস্ক :কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত বিকাশ বিশ্ব অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিলেও এর সঙ্গে বাড়ছে বড় ধরনের ঝুঁকি। বিশেষ করে উন্নত এআই মডেল ব্যবহার করে সাইবার হামলার

বিস্তারিত

গুম প্রতিরোধে আইনের ভয়ঙ্কর দিক

রোববার আরেকটি অস্বাভাবিক ঘটনা ঘটে গেল। সরকারের জারি করা ১৪৪ ধারা অমান্য করে প্রধান বিরোধীদল বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দক্ষিণপন্থী দলের সদস্যরা রোববার জাতীয় সংসদের সামনে মানিক ‍মিয়া অ্যাভিনিউয়ে বিক্ষোভ সমাবেশ করেছে। তাদের দাবি, অন্তর্বর্তী সরকারের জারি করা গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫ পুনর্বহাল করা হোক। মানিক ‍মিয়া অ্যাভিনিউয়ে সমাবেশ চলাকালে সংসদের অধিবেশন চলছিল। ঢাকা মেট্রোপলিটন আইন অনুযায়ী সংসদ চলাকালে মানিক ‍মিয়া অ্যাভিনিউসহ আশপাশের এলাকায় কোনো ধরনের সমাবেশ, সভা, বিক্ষোভ করা আইনত দণ্ডনীয়। পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। কিন্তু সংসদে প্রতিনিধিত্ব থাকার পরও হাজার হাজার নেতাকর্মী নিয়ে সংসদের সামনে বিক্ষোভ করা আইনের প্রতি শ্রদ্ধাশীল আচরণ নয়। এই বিক্ষোভের মধ্য দিয়ে ১১-দলীয় জোট প্রমাণ করল, সংসদ নয়; রাজপথে হাজার হাজার লোকের সমাগম ঘটিয়েই রাজনৈতিক দাবি আদায় করা হবে। এটি তাদের রাজনৈতিক প্রতিশ্রুতির বিপরীত পদক্ষেপ। বর্তমান বিএনপি সরকার অধ্যাদেশটির বৈধতা দেয়নি। এর কার্যকারিতা শেষ হয়েছে। গত ২৭ আগস্ট স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ একই শিরোনামে নতুন একটি বিল সংসদে উত্থাপন করেছেন, যা সংসদীয় স্থায়ী কমিটিতে পরীক্ষা-নিরীক্ষার পর সংসদে পাস হবে। গুমের ব্যাপারে জামায়াতসহ ১১-দলীয় জোটের একটি শক্ত অবস্থান আছে, যা সত্যিই প্রশংসনীয়। গুম কোনোভাবে মেনে নেওয়া যায় না। জামায়াত থেকে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার আরমানকে আওয়ামী লীগ আমলে অন্যায়ভাবে বছরের পর বছর গুম করে আটকে রাখা হয়েছিল। গুম করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ভারতের শিলংয়ে ঠেলে দেওয়া হয়েছিল। এমন সব অনেক গুমের ঘটনার পরিপ্রেক্ষিতে দেশে গুমবিরোধী একটি জাতীয় ঐকমত্য হয়েছে বলে ধরে নেওয়া যায়। এমনকি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতারাও বর্তমানে স্বীকার করেন, তাদের সরকারের আমলে হওয়া গুম মেনে নেওয়া যায় না। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশে একটি বিপজ্জনক ধারা সংযোজন করা হয়েছিল। নতুনভাবে প্রস্তুত করা গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬-এর মধ্যেও সেই বিধানটি রয়েছে, যা সমাজের মধ্যে মারাত্মক প্রভাব ফেলতে পারে। আমার ব্যক্তিগত অভিমত হলো, ধারাটি সংযোজনের উদ্দেশ্য মহত হতে পারে এবং জনকল্যাণের কথা মাথায় রেখেই হয়তো তা করা হয়েছে। কিন্তু উদ্দেশ্য মহত হলেও অনেক সময় তার সুযোগে অসৎ চর্চার সুযোগ অবারিত হতে পারে। অধ্যাদেশের ২৩ ধারায় এবং সংসদে উত্থাপিত বিলের ২৯ ধারায় বলা হয়েছে, গুম হওয়া ব্যক্তির স্বামী/ স্ত্রী অথবা তার ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের ভরণপোষণ অথবা অন্য কোনো যৌক্তিক ব্যয় নির্বাহের জন্য গুম হওয়া ব্যক্তির স্থাবর ও অস্থাবর সম্পত্তি ব্যবহারের অনুমতি দিতে পারবেন আদালত। এবং আদালত সম্পত্তির যথাযথ ব্যবহার নিশ্চিতকল্পে অন্য যেকোনো প্রয়োজনীয় আদেশ দিতে পারবেন। এ ছাড়া একই ধারার উপধারা (৩)-এ বলা হয়েছে, গুম হওয়া ব্যক্তি অন্যূন পাঁচ বছর ধরে গুম হয়ে থাকলে এবং জীবিত ফিরে না এলে বৈধ উত্তরাধিকারের আবেদনের পরিপ্রেক্ষিতে গুম হওয়া ব্যক্তির সম্পত্তি বৈধ উত্তরাধিকারগণের মধ্যে বণ্টন করার আদেশ দিতে পারবেন আদালত। আপাতদৃষ্টিতে ধারাটি খুব ভালো মনে হলেও এভাবে বিলটি পাস হলে সমাজে আরেক দফা সহিংসতা ও হানাহানি সৃষ্টি হবে এবং গুমের ঘটনা বৃদ্ধি পেতে পারে। আইন যারা প্রস্তুত করেছেন, তারা এই বিষয়টি চিন্তা করেছেন কি না, তা বলা মুশকিল। একটু ব্যাখ্যা করলেই বিষয়টি আরও পরিষ্কার হতে পারে। গুম প্রতিরোধ আইনের উপরিউক্ত বিধান সমাজে ধনী, শিল্পপতি, প্রচুর সম্পত্তির মালিকদের জীবনে হুমকি সৃষ্টি করবে। সেই হুমকি আসতে পারে নিজের পরিবারের সদস্যদের মধ্য থেকেই। কোনো শিল্পপতির কয়েক সন্তানের মধ্যে যিনি সবচেয়ে বেশি প্রভাবশালী এবং ক্ষমতাধর, তিনি তার বাবা অথবা মাকে অচেনা জায়গায় আটক রেখে গুমের নাটক সাজাবেন। পাঁচ বছর পর আদালতে আবেদন করে সম্পত্তি ভাগাভাগি করে নেবেন। এমনও হতে পারে যে, বাবা-মাকে আটক রেখে অন্য উত্তরাধিকারদের হত্যা, ভয়ভীতি দেখিয়ে সম্পত্তি নিজের করে নেওয়ার চেষ্টা চলবে। আবার রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা করে গুমের নাটক সাজিয়ে তার উত্তরাধিকারগণকে ভয়ভীতি দেখিয়ে তার সম্পত্তি দখলের চেষ্টা চলবে। সবচেয়ে বেশি হুমকিতে পড়বেন ধনী ব্যক্তিরা, যাদের কোনো ছেলেসন্তান নেই। মুসলিম আইন অনুযায়ী, কোনো ব্যক্তির ছেলে না থাকলে তার মৃত্যুর পর সহোদর ভাইয়ের সন্তানরা তার সম্পত্তির উত্তরাধিকার হোন। হতে পারে, তার ভাইয়ের কোনো সন্তান চক্রান্ত ও অপরাধের মাধ্যমে তাকে হত্যা করে অথবা আটকে রেখে গুমের নাটক সাজাবেন। পাঁচ বছর পর উত্তরাধিকার হিসেবে সম্পদের ভাগ নেবেন। আমার জানামতে, দিনাজপুরে জন্ম নেওয়া এক ডাক্তারের তিন মেয়ে। কোনো পুত্রসন্তান নেই। প্রচুর সম্পত্তির মালিক সেই চিকিৎসক হঠাৎ মৃত্যুবরণ করলে কয়েক দিন পর তার ভাইয়ের স্বল্পশিক্ষিত ছেলেরা দিনাজপুর থেকে এসে তার স্ত্রী ও কন্যাদের কাছে জানতে চান, তাদের ধানমন্ডির কোন ফ্ল্যাট দেওয়া হচ্ছে। চাচার মৃত্যুর সঙ্গে সঙ্গে সম্পত্তির ভাগ নিতে চলে এসেছেন। আমাদের সমাজের এই অবস্থা। এ অবস্থায় গুম প্রতিরোধ আইনে ২৯ ধারা বজায় থাকলে সেটি সমাজে এক মারাত্মক পরিণতি ডেকে আনবে। তাই গুম বন্ধ করতে গিয়ে যেন আমরা সমাজে গুম ও হানাহানিকে আইনের মাধ্যমে উৎসাহ না দিই। যেমনটি করা হয়েছিল দখলিস্বত্বের ভিত্তিতে জমির মালিকানা প্রতিষ্ঠা-সংক্রান্ত আইনি বিধানের মাধ্যমে।

বিস্তারিত

নিউইয়র্কের টাইমস স্কয়ারে প্রকাশ্যে ছুরিকাঘাত, দুই নারী নিহত

বিডিশেয়ার ডেস্ক : নিউইয়র্কের ব্যস্ত টাইমস স্কয়ারে সোমবার স্থানীয় সময় বিকেলে ছুরিকাঘাতের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তাদের একজন হামলাকারী নারী। অন্যজন ৩২ বছর বয়সী আরেক নারী, যিনি হামলাকারীর ছুরিকাঘাতে নিহত

বিস্তারিত

সাত বছর পর রাশেদকে ডাকসুর জিএস ঘোষণা

বিডিশেয়ার ডেস্ক : ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জিএস পদে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছিলেন মো. রাশেদ খান। ৭ বছর ৫ মাস পর সেই নির্বাচনে তাকে ডাকসুর জিএস ঘোষণা করা হয়েছে। সেই নির্বাচনে আগের ঘোষিত বিজয়ী কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় নেওয়া হয় এ সিদ্ধান্ত। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. আলমোজাদ্দেদী আলফেছানী আগামীর সময়কে বললেন, ‘যেহেতু তৎকালীন জিএস গোলাম রব্বানী অনিময় করে ভর্তি হয়েছিলেন, সেহেতু তার এই ভর্তি বাতিল করা হয়। আর ভর্তি বাতিল হওয়ার কারণে তাকে জিএস হিসেবেও অযোগ্য ঘোষণা করা হয়েছে। যার ফলে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া রাশেদ খানকে জিএস ঘোষণা করে সিন্ডিকেট।’ একই বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। জুলাই গণঅভ্যুত্থানে বিতর্কিত কাজে জড়িত থাকার অভিযোগের সত্যতা মেলায় একই সঙ্গে তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালও গঠন করা হয়েছে। এ ছাড়া এক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস করে বিজ্ঞপ্তি অমান্য করে অন্য বিভাগে ভর্তি হওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় আরেক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ড. আলমোজাদ্দেদী আলফেছানী বললেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়ের তিন অধ্যাপকের বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের সত্যতা পায় তদন্ত কমিটি। যার পরিপ্রেক্ষিতে কমিটির সুপারিশের ভিত্তিতে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, অধ্যাপক মো. মাহবুবুর রহমান এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মশিউর রহমানকে সাময়িক বরখাস্ত করে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।’ এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পরও সংগীত বিভাগে অনিয়ম করে শিক্ষক হওয়ার কারণে সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক মো. জিয়াউর রহমানকে (সায়েম রানা) সাময়িক বরখাস্ত করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় ছাত্রী হলগুলোর গেট বন্ধের সময়সীমা এক ঘণ্টা বাড়ানো হয়। একই সঙ্গে নারী শিক্ষার্থীদের চলমান আন্দোলন থেকে দেওয়া বিভিন্ন দাবি-দাওয়া খতিয়ে দেখতে উপ-উপাচার্য প্রশাসন অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানীকে আহ্বায়ক, প্রক্টর ইসরাফিল প্রাংকে সদস্য সচিব এবং ছাত্রীদের পাঁচটি হলের প্রভোস্টদের সদস্য করে একটি কমিটি গঠন করা হয়।

বিস্তারিত

রাজ্য ফেলে চললেন রাজা

বিডিশেয়ার ডেস্ক : আপনাদের কল্পনাতীত কিছু সুন্দর মুহূর্ত উপহার দিতে পারার গর্ব ও মানসিক শান্তি নিয়ে আমি বিদায় নিচ্ছি’-আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের খোলা চিঠিতে এভাবেই লিখেছেন লিওনেল মেসি। শৈশবে

বিস্তারিত

জনগণের অধিকার প্রতিষ্ঠাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য : রিজভী

বিডিশেয়ার ডেস্ক :দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্রের বিকাশ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার

বিস্তারিত

আবার একসঙ্গে দেখা যাবে রাজ সাবিলাকে, অপেক্ষা শুধু সময়ের

বিডিশেয়ার ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক শরিফুল রাজ ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর আবারও জুটি বাঁধছেন। তবে নাটক বা ওয়েব কনটেন্টে নয়, এবার পুরোপুরি বাণিজ্যিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে দেখা

বিস্তারিত

আমানত পাচ্ছেন মুনাফা নয়।

বিডিশেয়ার ডেস্ক : একীভূত হওয়া সম্মিলিত ইসলামী ব্যাংকের সাধারণ আমানতকারীরা তাঁদের আমানতের মূল টাকা এককালীন উত্তোলনের সুযোগ পাচ্ছেন। তবে মূল টাকার সঙ্গে কোনো মুনাফা দেওয়া হবে না। বাংলাদেশ ব্যাংকের নতুন

বিস্তারিত

© All rights reserved © 2026 BD Share24.com