শিরোনাম :
ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের ৭৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা ক্ষতিগ্রস্ত ১৭ হাজার বিনিয়োগকারীকে ফান্ড থেকে টাকা ফেরত দিবে ডিএসই এটিসি শরিয়াহ ইউনিট ফান্ডের তিন বছরের কার্যক্রমে বিএসইসির তদন্ত বিএসআরএমের দুই কোম্পানিতে দুই ধরনের আর্থিক চাপ। ১০ ব্লু-চিপ কোম্পানি তালিকাভুক্তি করাবে ডিএসই স্ক্রিপ নিটিং ও টি+১ চালুসহ ডিএসই নানা উদ্যোগ এজিএম করার অনুমোদন পেল বেস্ট হোল্ডিংস: ফিরছে ‘এ’ ক্যাটাগরিতে আইপিও ও ডাইরেক্ট লিস্টিং: নতুন কোম্পানির তালিকাভুক্তিতে বিএসইসির নির্দেশনা শীর্ষ ব্রোকারেজগুলোর সঙ্গে ডিএসই’র বৈঠকে যা হলো লাভেলোর শেয়ার কারসাজিতে,ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর্থিক জরিমান

আবার একসঙ্গে দেখা যাবে রাজ সাবিলাকে, অপেক্ষা শুধু সময়ের

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮২ পড়া হয়েছে

বিডিশেয়ার ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক শরিফুল রাজ ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর আবারও জুটি বাঁধছেন। তবে নাটক বা ওয়েব কনটেন্টে নয়, এবার পুরোপুরি বাণিজ্যিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে দেখা যাবে এই জুটিকে। নতুন সিনেমাটির নাম ‘কানাভুলা প্যারাডক্স’।

রহস্য ও রোমাঞ্চে ভরপুর ভিন্নধর্মী গল্পের সিনেমাটি ২০২৭ সালের পবিত্র ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির ঘোষণা দিয়ে শরিফুল রাজ লিখেছেন, ‘ভালোবাসার গল্প অনেক হয়েছে। এবার গল্পটা একটু সময়ের সঙ্গে হোক।’

রাজের এই পোস্টের পর সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। বুড়িগঙ্গা টকিজের ব্যানারে নির্মিত হতে যাওয়া সিনেমাটির প্রযোজক গুণী নির্মাতা ও প্রযোজক তানিম নূর।

এটি প্রযোজনা প্রতিষ্ঠানটির তৃতীয় চলচ্চিত্র। ‘কানাভুলা প্যারাডক্স’-এর মাধ্যমে চলচ্চিত্র নির্মাতা হিসেবে অভিষেক হতে যাচ্ছে তরুণ দুই নির্মাতা আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকারের।

সিনেমাটির গল্প রোমান্টিক ধারার বাইরে গিয়ে সময়ের জটিল সমীকরণ ও মনস্তাত্ত্বিক টানাপোড়েনকে ঘিরে তৈরি হয়েছে বলে জানা গেছে। প্রধান দুই চরিত্রে রাজ ও সাবিলাকে দেখা যাবে একেবারে ভিন্ন লুকে।

এর আগে গত ঈদে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও সাবিলা নূর। সেই জুটির পর্দার রসায়ন দর্শকদের নজর কাড়ার পর এবার আরও ভিন্ন গল্প নিয়ে বড়পর্দায় ফিরছেন তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগ থেকে আরও
© All rights reserved © 2026 BD Share24.com