মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১৩৮ পড়া হয়েছে

তুরস্ক সরকারের সঙ্গে মক্কা প্রতিরক্ষা চুক্তি, বাংলাদেশের শিক্ষা ও তৈরি পোশাক খাতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিশ্ব জুড়ে চলমান অস্থিরতা নিরসনে সংঘাতের পরিবর্তে আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার ওপরও গুরুত্বারোপ করেছেন তিনি।

গতকাল রবিবার সকালে তুরস্ক সফর ও সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন জামায়াতের আমির।

ডা. শফিকুর রহমান বলেছেন, তুরস্ক সফরের অন্যতম উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশকে তুলে ধরা। সেখানে আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি তুরস্ক সরকারের সঙ্গে বিভিন্ন বিষয়ে বৈঠক ও আলোচনা হয়েছে। আলোচনায় বাংলাদেশের শিক্ষা, তৈরি পোশাক খাত এবং মক্কা চুক্তিসহ বিভিন্ন বিষয় স্থান পেয়েছে। বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলছিলেন, বর্তমান বিশ্ব অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। কোনো ধরনের হামলাই বিশ্বের জন্য কল্যাণকর নয়। আলোচনার পথ ধরেই বিশ্বে শান্তি ফিরিয়ে আনা উচিত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগ থেকে আরও
© All rights reserved © 2026 BD Share24.com