ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। ২০২৪ সালে দেশ ছাড়ার পর বাংলাদেশি দূতাবাসে এটিই তার পক্ষ থেকে প্রথম এ ধরনের যোগাযোগ। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহে এই উদ্যোগ নিয়েছেন তিনি। সোমবার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার আইনজীবীরা সোমবার নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে একটি চিঠি পাঠিয়েছেন। লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীদের পাঠানো ওই চিঠি দেখেছে রয়টার্স।