জান্নাতে যাওয়ার আশা নিয়ে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৪৪ পড়া হয়েছে

মৃত্যুর পর তিনি স্বর্গে (জান্নাতে) যাবেন বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেকে ‘ধার্মিক ব্যক্তি’ দাবি করে তিনি এ কথা বলেন। তবে স্বর্গে যাওয়ার শর্ত হিসেবে রাজনৈতিক চরম প্রতিদ্বন্দ্বীদের ক্ষমা করতে বললে তা সাফ প্রত্যাখ্যান করে তিনি স্পষ্ট জানান, শত্রুদের তিনি ঘৃণা করেন এবং আজীবন তা-ই করে যাবেন। তাঁর এই পরস্পরবিরোধী বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে উপস্থাপক রস ডাউথার্ট ট্রাম্পের কাছে জানতে চান—মৃত্যুর পর তাঁর সঙ্গে কী ঘটবে বলে তিনি মনে করেন?

জবাবে ৮০ বছর বয়সী ট্রাম্প বলেন, ‘আমি একজন ধর্মীয় ও ধার্মিক ব্যক্তি। তাই তত্ত্বগতভাবে মৃত্যুর পর আমি স্বর্গে যাব। আমি নরকে যেতে চাই না।’

তবে সাক্ষাৎকারের আসল চমক আসে উপস্থাপকের পরের প্রশ্নে। উপস্থাপক জানতে চান, স্বর্গে যাওয়ার একমাত্র শর্ত যদি হয় জেমস কোমি কিংবা ন্যান্সি পেলোসির মতো রাজনৈতিক চরম প্রতিপক্ষদের ক্ষমা করে দেওয়া, তবে কি তিনি তা করতে পারবেন?

উত্তরে কোনো দ্বিধা না রেখেই ট্রাম্প বলেন, ‘না। আমি আমার শত্রুদের কয়েকজনকে ঘৃণা করি এবং আজীবন ঘৃণা করে যাব।’

খ্রিস্টধর্মের মূল শিক্ষা হলো শত্রুকে ক্ষমা করা এবং অন্তরে ঘৃণা পোষণ না করা। বাইবেলে স্পষ্ট বলা আছে, নিরপরাধের রক্তপাত পাপ এবং অন্তরে ঘৃণা পোষণ করাও হত্যার সমতুল্য। সাক্ষাৎকারে উপস্থাপক বিষয়টি স্মরণ করিয়ে দিলেও ট্রাম্প নিজের ঘৃণার অবস্থানে অনড় থাকেন। অর্থাৎ ট্রাম্প স্বর্গ চান, তবে শত্রুকে ক্ষমা করতে নারাজ।

সমালোচকরা বলছেন, ট্রাম্পের এই ধর্মীয় দাবি তাঁর রাজনৈতিক ও সামরিক কর্মকাণ্ডের সঙ্গে চরম সাংঘর্ষিক। বিশেষ করে—গাজা ও ইরানে মার্কিন ও ইসরায়েলি সামরিক অভিযানে হাজার হাজার নিরীহ মানুষের প্রাণহানি ও শিশুদের মৃত্যুর ঘটনায় ট্রাম্পের জোরালো সমর্থন অব্যাহত রয়েছে।

ইরানে পরিচালিত অভিযানে বিদ্যালয় ধ্বংস এবং নারী ও শিশুদের মৃত্যুর ঘটনা নিয়ে বিশ্বজুড়ে তীব্র প্রতিবাদ চলছে।সমালোচকদের মতে, মুখে ধর্মের কথা বললেও ট্রাম্পের নীতিতে রয়েছে চরম প্রতিহিংসা ও রক্তপাত। ধর্মের মৌলিক শর্ত ‘ক্ষমা’ করতে অস্বীকৃতি জানিয়ে তিনি কীভাবে স্বর্গের দাবিদার হন—তা নিয়ে বিশ্বজুড়ে জন্ম নিয়েছে তীব্র বিতর্ক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগ থেকে আরও
© All rights reserved © 2026 BD Share24.com