হাসিনাকে ফেরাতে ব্রিটিশ রাজনীতিকদের দ্বারস্থ আ.লীগ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৩৩ পড়া হয়েছে

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পথ সুগম করতে এবার যুক্তরাজ্যের রাজনীতিকদের সমর্থন আদায়ে তৎপরতা শুরু করেছে আওয়ামী লীগ। শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁর বিরুদ্ধে রায় বা বিচারপ্রক্রিয়া নিয়ে কূটনৈতিক হস্তক্ষেপ চেয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর কাছে একটি খসড়া আবেদন পাঠানো হচ্ছে।

সংবাদমাধ্যম ‘টাইমস অব বাংলাদেশ’-এর এক প্রতিবেদনের বরাতে জানা গেছে, দলটির পক্ষ থেকে তৈরি করা এই খসড়া আবেদনে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া সম্ভাব্য মৃত্যুদণ্ডের রায় বা মামলাগুলো পুনর্বিবেচনা, দেশে ফিরলে তাঁর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আন্তর্জাতিক কূটনৈতিক হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগ থেকে আরও
© All rights reserved © 2026 BD Share24.com