এমপিদের ৬টি নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১৩৮ পড়া হয়েছে

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও অপকর্ম রোধ, চাঁদাবাজ-দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান, দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে দূরত্ব কমানোসহ দলীয় সংসদ সদস্যদের বেশ কিছু নির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে আইনি ও রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। পতিত স্বৈরাচার ও গুপ্ত শক্তি একসঙ্গে হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন তিনি। এ বিষয়ে সংসদ সদস্যদের সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান।

রবিবার (১১ অক্টোবর) জাতীয় সংসদে সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের সভায় এসব নির্দেশনা দেন তারেক রহমান। সন্ধ্যা সোয়া ৬টা থেকে প্রায় তিন ঘণ্টা ধরে চলা এ সভায় বিএনপির ১৯৪ জন সংসদ সদস্য ছিলেন। এতে সভাপতিত্ব করেন তারেক রহমান।

সভা সূত্রে জানা গেছে, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সভায় খোলামেলা আলোচনা করেন অন্তত ২৫ জন মন্ত্রী ও সংসদ সদস্য। জাতীয় রাজনীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ড, শারদীয় দুর্গাপূজা, স্থানীয় সরকার নির্বাচন ও দলীয় সাংগঠনিক অবস্থা নিয়ে তারা মতামত ও পরামর্শ তুলে ধরেন। সংশ্লিষ্ট মন্ত্রীরাও আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। পরে সংসদ সদস্যদের উদ্দেশে নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগ থেকে আরও
© All rights reserved © 2026 BD Share24.com