শিরোনাম :
ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের ৭৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা ক্ষতিগ্রস্ত ১৭ হাজার বিনিয়োগকারীকে ফান্ড থেকে টাকা ফেরত দিবে ডিএসই এটিসি শরিয়াহ ইউনিট ফান্ডের তিন বছরের কার্যক্রমে বিএসইসির তদন্ত বিএসআরএমের দুই কোম্পানিতে দুই ধরনের আর্থিক চাপ। ১০ ব্লু-চিপ কোম্পানি তালিকাভুক্তি করাবে ডিএসই স্ক্রিপ নিটিং ও টি+১ চালুসহ ডিএসই নানা উদ্যোগ এজিএম করার অনুমোদন পেল বেস্ট হোল্ডিংস: ফিরছে ‘এ’ ক্যাটাগরিতে আইপিও ও ডাইরেক্ট লিস্টিং: নতুন কোম্পানির তালিকাভুক্তিতে বিএসইসির নির্দেশনা শীর্ষ ব্রোকারেজগুলোর সঙ্গে ডিএসই’র বৈঠকে যা হলো লাভেলোর শেয়ার কারসাজিতে,ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর্থিক জরিমান

আ. লীগের ১৫ কর্মী-সমর্থক গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ২৩১ পড়া হয়েছে

বিডিশেয়ার ডেস্ক: চট্টগ্রামের ডবলমুরিং থানা এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পনেরো কর্মী-সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) রাতে থানাধীন ওয়াবদার কলোনিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।​ রবিবার তাদের বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে থানায় মামলা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা ও বিভিন্ন অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ইস্কান্দার মির্জা, সঞ্জয় কান্তি নাথ, এস এম সালাউদ্দিন, আহসান আবিদ, সুলতান মাহমুদ জিদান, পার্থ প্রতিম নন্দী, শুভ আইচ, মশিউর রহমান আবির, জাকির হোসেন, জীশু রায় চৌধুরী, অ্যাডভোকেট উম্মে হাবিবা, অ্যাডভোকেট কামেলা খানম, অ্যাডভোকেট আয়েশা হেভেন, অ্যাডভোকেট সুজলা অন্তরা এবং অ্যাডভোকেট শারমিন ইয়াসমিন নিশু।​

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম খবরের কাগজকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশি টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে তাদেরকে ওই এলাকায় একসঙ্গে পাওয়া গেছে। তারা নাশকতার পরিকল্পনা করছিল।

বিডিশেয়ার/এনটি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগ থেকে আরও
© All rights reserved © 2026 BD Share24.com