‘দখলদার’ হিসেবে সৌদির পাঠ্যবইয়ে ফুটিয়ে তোলা হয়েছে ইহুদিদের সঙ্গে মহানবীর সম্পর্ক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ২৩০ পড়া হয়েছে

সৌদি আরবের পাঠ্যবইগুলোতে পরিবর্তন অব্যাহত রয়েছে। গত কয়েক বছর ধরেই বইগুলোতে অধিক সহনশীলতা, সহাবস্থান এবং সমালোচনামূলক চিন্তাভাবনাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। অপরদিকে ইহুদিবাদের বিরুদ্ধে যেসব শিক্ষা ছিল সেগুলো ধীরে ধীরে মুছে ফেলা হচ্ছে।

শিক্ষা ব্যবস্থা পর্যবেক্ষক সংস্থা ইমপ্যাক্ট-এসই তাদের সর্বশে প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তারা সৌদিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে পড়ানো ১৩৬টি বই পর্যালোচনা করেছে। এতে দেখা গেছে উগ্রপন্থি এবং বৈষম্যমূলক বিষয়গুলো বই থেকে বাদ দেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সংলাপ এবং ভিন্ন ধর্ম ও সংস্কৃতির প্রতি সম্মান দেখানো শেখানো হচ্ছে এসব বইয়ে।

এরমধ্যে ইসলাম শিক্ষা বইয়ে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এবং ইহুদিদের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরা হয়েছে। এছাড়া খ্রিষ্টান ও আরবের অন্যান্য সম্প্রদায়ের মধ্যে ভালো সম্পর্কের কথাও এখন ইসলাম শিক্ষায় পড়ানো হচ্ছে। এরসঙ্গে যুদ্ধে বেসামরিকদের ক্ষতি না করার শিক্ষা ইসলামে আছেও সেটি রয়েছে এ বইয়ে।

সংস্থাটি আরও জানিয়েছে, ইহুদি, খ্রিষ্টান এবং পারসিক ধর্মের মানুষদের আগে নেতিবাচক হিসেবে দেখানো হলেও এখন সেগুলো মুছে দেওয়া হচ্ছে।

অপরদিকে দখলদার ইসরায়েলকে ‘ইহুদিবাদী শত্রু’ থেকে ‘ইসরায়েলি দখলদার’ হিসেবে অভিহিত করা হয়েছে পাঠ্যবইয়ে। তবে বইয়ে যেসব ম্যাপ আছে তার কোনোটিতেই ইসরায়েলের নাম নেই।

এছাড়া বইয়ে মেয়েদের ছবিও আগের চেয়ে বেশি স্থান পেয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগ থেকে আরও
© All rights reserved © 2026 BD Share24.com