শিরোনাম :
ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের ৭৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা ক্ষতিগ্রস্ত ১৭ হাজার বিনিয়োগকারীকে ফান্ড থেকে টাকা ফেরত দিবে ডিএসই এটিসি শরিয়াহ ইউনিট ফান্ডের তিন বছরের কার্যক্রমে বিএসইসির তদন্ত বিএসআরএমের দুই কোম্পানিতে দুই ধরনের আর্থিক চাপ। ১০ ব্লু-চিপ কোম্পানি তালিকাভুক্তি করাবে ডিএসই স্ক্রিপ নিটিং ও টি+১ চালুসহ ডিএসই নানা উদ্যোগ এজিএম করার অনুমোদন পেল বেস্ট হোল্ডিংস: ফিরছে ‘এ’ ক্যাটাগরিতে আইপিও ও ডাইরেক্ট লিস্টিং: নতুন কোম্পানির তালিকাভুক্তিতে বিএসইসির নির্দেশনা শীর্ষ ব্রোকারেজগুলোর সঙ্গে ডিএসই’র বৈঠকে যা হলো লাভেলোর শেয়ার কারসাজিতে,ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর্থিক জরিমান

হামাস অস্ত্র সমর্পণ না করলে গাজাকে পুনর্গঠন করতে দেব না

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ২২১ পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও বিশেষ দূত জার্ড কুশনার বলেছেন, সশস্ত্র গোষ্ঠী হামাস যতক্ষণ পর্যন্ত তাদের সব অস্ত্র সমর্পণ না করবে ততক্ষণ গাজাকে তারা পুনর্গঠন করতে দেবেন না।

কুশনার গতকাল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে গাজা রোডম্যাপ নিয়ে আলোচনা করেন। তবে তাদের এ আলোচনায় কোনো ব্রেকথ্রু আসেনি। নেতানিয়াহুর দাবি হলো আগে হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র করতে হবে। এরপর তারা তাদের সেনাদের প্রত্যাহার করে নেবে। অপরদিকে হামাস দাবি করছে, ইসরায়েলি সেনাদের আগে গাজা থেকে সরে যেতে হবে। এরপর তারা তাদের অস্ত্র জমা দেবে।

সংবাদমাধ্যম ফক্স নিউজকে কুশনার এ ব্যাপারে বলেছেন, “গাজাকে পুনর্গঠনের জন্য আমাদের একটি পরিকল্পনা আছে। কিন্তু নিরস্ত্রকরণ না হওয়া পর্যন্ত আমরা গাজাকে পুনর্গঠিত হতে দেব না।”

“কেউ আর এমন জায়গায় অর্থ ঢালবে না যেখানকার নিয়ন্ত্রণ সন্ত্রাসীরা নেবে অথবা সেগুলো আবার (ইসরায়েল) ধ্বংস করে দেবে।”

হামাস প্রেসিডেন্ট ট্রাম্পের শর্ত মেনে প্রথমবারের মতো নিজেদের অস্ত্র জমা দিতে রাজি হয়েছে। কিন্তু ইসরায়েল এটি প্রত্যাখ্যান করে বলেছে আগে গাজাকে সম্পূর্ণ নিরস্ত্র করতে হবে এরপর তারা তাদের সেনাদের প্রত্যাহার করে নেবে।

কুশনার ইসরায়েলিদের সুরে বলেছেন, “আমরা ইসরায়েলকে তাদের আত্মরক্ষার পথেও কোনো বাধা দিতে যাচ্ছি ন, যদি তাদের সামনে কোনো হুমকি থাকে। আর এটির অর্থ কি সেটিও আমাদের পরিষ্কার করতে হবে।”

গত বছর হামাসের সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধবিরতি হয়। তা সত্ত্বেও প্রায় প্রতিদিন হামলা চালিয়ে যুদ্ধবিরতির পর আরও ১ হাজার ২৬৫ জনকে হত্যা করেছে দখলদাররা।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগ থেকে আরও
© All rights reserved © 2026 BD Share24.com