কাটছে গ্যাস সংকট: সামিটের এলএনজি থেকে গ্যাস সরবরাহ শুরু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ২৪৬ পড়া হয়েছে

বিডিশেয়ার ডেস্ক: অবশেষে গ্যাস সংকট কাটছে। দেশে চলমান গ্যাস সংকটের মধ্যে জাতীয় গ্যাস গ্রিডে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) পুনঃগ্যাসীকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (আরএলএনজি) সরবরাহ শুরু করেছে সামিট এলএনজি টার্মিনাল।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে এই সরবরাহ শুরু হয়।

শুক্রবার রাতে সামিট এলএনজি থেকে পাঠানো এক বিবৃতিতে জানিয়েছে, ধাপে ধাপে সরবরাহ বাড়িয়ে আগামী ১৫ আগস্ট রাত ২টার দিকে টার্মিনালের সক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ প্রায় ৫৫০ এমএমসিএফডি গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।

বর্ধিত গ্যাস সরবরাহের ফলে শিল্পকারখানা, বিদ্যুৎ উৎপাদন এবং অন্যান্য গ্রাহকের জন্য গ্যাসের প্রাপ্যতা বাড়বে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে সহায়তা করার পাশাপাশি জ্বালানি ব্যবস্থার ওপর বিদ্যমান চাপও কমবে।

সামিট এলএনজি জানিয়েছে, টার্মিনাল ও জাতীয় গ্যাস সঞ্চালন ব্যবস্থার কারিগরি সক্ষমতার মধ্যে থেকে নিরাপদ ও নির্ভরযোগ্য কার্যক্রম বজায় রাখা এবং সর্বোচ্চ পরিমাণে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং গ্যাসের ঘাটতি কমাতে পেট্রোবাংলা ও বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছে সামিট।

বিডিশেয়ার/এনটি

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগ থেকে আরও
© All rights reserved © 2026 BD Share24.com