শিরোনাম :
ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের ৭৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা ক্ষতিগ্রস্ত ১৭ হাজার বিনিয়োগকারীকে ফান্ড থেকে টাকা ফেরত দিবে ডিএসই এটিসি শরিয়াহ ইউনিট ফান্ডের তিন বছরের কার্যক্রমে বিএসইসির তদন্ত বিএসআরএমের দুই কোম্পানিতে দুই ধরনের আর্থিক চাপ। ১০ ব্লু-চিপ কোম্পানি তালিকাভুক্তি করাবে ডিএসই স্ক্রিপ নিটিং ও টি+১ চালুসহ ডিএসই নানা উদ্যোগ এজিএম করার অনুমোদন পেল বেস্ট হোল্ডিংস: ফিরছে ‘এ’ ক্যাটাগরিতে আইপিও ও ডাইরেক্ট লিস্টিং: নতুন কোম্পানির তালিকাভুক্তিতে বিএসইসির নির্দেশনা শীর্ষ ব্রোকারেজগুলোর সঙ্গে ডিএসই’র বৈঠকে যা হলো লাভেলোর শেয়ার কারসাজিতে,ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর্থিক জরিমান

এজিএম করার অনুমোদন পেল বেস্ট হোল্ডিংস: ফিরছে ‘এ’ ক্যাটাগরিতে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫০ পড়া হয়েছে

বিডি শেয়ার রিপোর্ট: অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে স্বস্তির খবর পেলো বেষ্ট হোল্ডিংসের বিনিয়োগকারীরা। পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের এ কোম্পানিকে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের অনুমতি দিয়েছেন হাইকোর্ট বিভাগ। বিচারপতি সিকদার মাহমুদুর রাজীর একক হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে সম্প্রতি এ নির্দেশনা দেন। তবে কোম্পানিকে আগামী ৩১ জানুয়ারি, ২০২৭ তারিখের মধ্যে এজিএম সম্পন্ন করতে হবে। আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সময়মতো অডিট রিপোর্ট (নিরীক্ষা প্রতিবেদন) চূড়ান্ত না হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে ২০২৫ সালের এজিএম করতে পারেনি বেস্ট হোল্ডিংস। যে কারণে স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে কোম্পানিটিকে চলতি বছরের ৪ জানুয়ারি ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হয়। পরবর্তীতে এজিএমের অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হলে তা মঞ্জুর করা হয়।

আদালত জানায়, শুনানি শেষে আদালত বিলম্ব ফি মওকুফ করেছেন এবং এজিএম সম্পন্ন করতে না পারার কারণে কোম্পানির পরিচালনা পর্ষদ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের যেকোনো ধরনের আইনি জরিমানা বা দায় থেকে অব্যাহতি দিয়েছেন। একই সাথে, এজিএম সংক্রান্ত যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের (আরজেএসসি) প্রয়োজনীয় রিটার্ন ও দলিলাদি গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে বেস্ট হোল্ডিংসের বিনিয়োগকারীর সংখ্যাও কম নয়। ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়ে দেওয়ার ফলে পুঁজিবাজারে কোম্পানিটির শেয়ার লেনদেনে নেতিবাচক প্রভাব পড়েছিল। বন্ধ রয়েছে মার্জিন ঋণ। বিনিয়োগকারীরাও দীর্ঘদিন অপেক্ষা করেছিলেন কবে কাটবে কোম্পানির এজিএম জট।

আদালতের নির্দেশনার পর এখন কোম্পানিটির সময়মতো এজিএম করার পথ সুগম হলো। এদিকে এজিএম করার পর কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন হবে কিনা অর্থাৎ জেড থেকে বের হবে কিনা এমন প্রশ্নের জবাবে ঢাকা স্টক এক্সচেঞ্জের সিআরও জানান , যেহেতু এজিএম ইস্যুতে তাদের জেড ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হয়েছিল, আর এখন এজিএমের অনুমোদন পাওয়ায় তাদের ক্যাটাগরি পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে। যদি কোম্পানি সঠিক সময়ে এজিএম করতে পারে তাহলে তারা আগের ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হবে।

 

বিডি শেয়ার/এনটি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগ থেকে আরও
© All rights reserved © 2026 BD Share24.com