২০ বছর ধরে আটকে আছে শিক্ষক বদলি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৪১৭ পড়া হয়েছে

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষকদের বদলি আমরা আশা করছি আজ বা কালকের মধ্যে কার্যক্রম করতে পারবো।

সোমবার (১৭ আগস্ট) ঢাকার শেরাটন হোটেলে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, স্কুল, কলেজ, মাদ্রাসার টিচার্স ট্রান্সফার গত ২০ বছর ধরে আটকে আছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কার্যক্রম শুরু হলে স্বচ্ছতা দেখতে পারবেন। আপনারা আগেই অস্বচ্ছ দেখতে চাচ্ছেন কেনো।

উচ্চ শিক্ষায় বিদেশে যাওয়া শিক্ষার্থীদের প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, বিদেশি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে ভিসা পলিসিকে সহজ করতে হবে। আমরা ক্যাবিনেটে আলোচনা করেছি। বিস্তারিতভাবে এটাকে ব্রেকথ্রু করেছি। নেক্সট ক্যাবিনেট মিটিং-এ এই ভিসা পলিসি নিয়ে আমাদের নির্দেশনা আসছে। সেখানে সব ভিসা পলিসি ইজি করা হচ্ছে, যেনো ফরেন ইনভেস্টমেন্ট হয় এবং বিদেশিরা বাংলাদেশের প্রতিটি আগ্রহী হয়।

তিনি বলেন, আমার মন্ত্রণালয়ের জন্য আমি প্রস্তাব করেছি, সবচেয়ে ইজি ওয়েতে যেনো বিদেশি স্টুডেন্টরা আগ্রহী হয়। এটা আগামী দুই থেকে তিনটা ক্যাবিনেট মিটিং এর মধ্যেই পাস হয়ে আসবে। আপনারা বাংলাদেশে বিদেশি শিক্ষার্থীদের আসার জন্য সবচেয়ে সহজ ও আকর্ষণীয় পথ দেখেতে পাবেন।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিয়োগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগ থেকে আরও
© All rights reserved © 2026 BD Share24.com