শিরোনাম :
ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের ৭৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা ক্ষতিগ্রস্ত ১৭ হাজার বিনিয়োগকারীকে ফান্ড থেকে টাকা ফেরত দিবে ডিএসই এটিসি শরিয়াহ ইউনিট ফান্ডের তিন বছরের কার্যক্রমে বিএসইসির তদন্ত বিএসআরএমের দুই কোম্পানিতে দুই ধরনের আর্থিক চাপ। ১০ ব্লু-চিপ কোম্পানি তালিকাভুক্তি করাবে ডিএসই স্ক্রিপ নিটিং ও টি+১ চালুসহ ডিএসই নানা উদ্যোগ এজিএম করার অনুমোদন পেল বেস্ট হোল্ডিংস: ফিরছে ‘এ’ ক্যাটাগরিতে আইপিও ও ডাইরেক্ট লিস্টিং: নতুন কোম্পানির তালিকাভুক্তিতে বিএসইসির নির্দেশনা শীর্ষ ব্রোকারেজগুলোর সঙ্গে ডিএসই’র বৈঠকে যা হলো লাভেলোর শেয়ার কারসাজিতে,ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর্থিক জরিমান

দুই কারণে ৯ বছর অপু-শাকিবের বিয়ের খবর গোপন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ২৩২ পড়া হয়েছে

বিডিশেয়ার ডেস্ক: দুই কারণে ৯ বছর অপু-শাকিবের বিয়ের খবর গোপন রাখা হয়েছিল। অনেক বছর আগে সন্তান আব্রাম খান জয়কে কোলে নিয়ে লাইভে এসে শাকিব খানের সঙ্গে বৈবাহিক সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। দীর্ঘদিনের আড়াল ভেঙে সন্তানের অধিকার ও স্বীকৃতির জন্য একজন মায়ের এই নাটকীয় উপস্থিতি সে সময় সবাইকে স্তম্ভিত করেছিল। অন্যদিকে গণমাধ্যম ও নেটদুনিয়ায় সৃষ্টি করেছিল দীর্ঘমেয়াদি আলোচনা ও তর্ক-বিতর্ক।

২০০৮ সালে চিত্রনায়ক শাকিব খানকে বিয়ে করেছিলেন অপু বিশ্বাস। দীর্ঘ প্রায় ৯ বছর গোপন রাখার পর ২০১৭ সালে একটি টেলিভিশন লাইভ অনুষ্ঠানে এসে সন্তানসহ তিনি বিয়ের খবর প্রকাশ্যে আনেন। রেডিও চ্যানেলে দেওয়া এক পুরোনো সাক্ষাৎকারে নিজের সংসার, ধর্মচর্চা ও ব্যক্তিজীবনের নানা স্মৃতিচারণ করতে গিয়ে জানিয়েছিলেন, কেন এতদিন গোপন রেখেছিলেন বিষয়টি।

অপু বিশ্বাস বলেন, ‘আমি বিবাহিত, ক্যারিয়ারের কারণেই এটা বলিনি। কারণ ছিল এটাই যে, আমদের ওপর অনেকগুলো সিনেমার লগ্নি করা ইস্যু। আপনারাও নিজেরাও অবাক হয়েছেন- কি করে সম্ভব। কাক-পক্ষীও কি দেখেনি? তো এটা সম্ভব ছিল এবং আপনারা সেটার প্রুফ পেয়েছেন—এক। সেকেন্ড যে ইস্যু, একটি মাসুম বাচ্চা, তাকে সমাজ ব্যবস্থায় নিতে হবে, তার পরিচয় দরকার। তার পরিচয়টা যদি না থাকত, আমি তাকে এমব্রেস করতাম না, যদি এই ধরনের সিচুয়েশন না পৃথিবীতে থাকত।’

শাকিব খানের পরিবারের প্রতি সম্মান বজায় রাখা এবং তার কথা চিন্তা করেই একসময় নিয়মিত নামাজ পড়তেন ও রোজা রাখতেন বলে জানিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ধর্ম পালন ও শাকিবের পরিবারের প্রতি শ্রদ্ধাবোধের কথা তুলে ধরে অপু বিশ্বাস বলেন, ‘যেহেতু সে আমার হাজবেন্ড, যেহেতু ওকে ফ্যামিলিতে আমি শেয়ার করছি, তো ফ্যামিলির সম্মানটাও আমার সম্মানের। আমি নামাজ পড়েছি, আমি রোজা করেছি।’

হজে যাওয়ার আগ্রহের বিষয়ে তিনি বলেন, ‘আমাকে অনেকবার বলেছিল হজে যাওয়ার জন্য, কারণ শাকিব একবার হজ করে এসেছিল। আমি বলছি, আমি প্রপার না হওয়া পর্যন্ত যাব না। কারণ ধর্ম নিয়ে খেলতে পারব না, ধর্মকে সম্মান দেখাতে পারব।’

মৃত্যু ও ধর্মীয় পরিচয়ের বিষয়ে অপু বিশ্বাস স্পষ্ট করে বলেন, ‘আমার কাছে মনে হয়েছে যে আমাকে তো বেলা শেষে মরতে হবে। যদি কোনো কারণে আমি মারা যাই—এখন পেপার-পত্রিকায় অনেক জায়গায় দেখছি—হ্যাঁ, তো মারা যাওয়ার পর আপনি কোন ওয়েতে যাবেন? কারণ আমি একজন নোন ফেস, আপনি চাইলেই রাতে নিয়ে গিয়ে আমাকে কিছু করতে পারবেন না। আমার কিছু হলে কিন্তু পাবলিক প্লেসে আসতেই হবে।’ প্রাক্তন স্বামী শাকিব খানও তার এই বিশ্বাসের বিষয়টি জানতেন বলে জানান অপু বিশ্বাস।

বিডিশেয়ার/এনটি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগ থেকে আরও
© All rights reserved © 2026 BD Share24.com