ডেফোডিল কম্পিউটার্সের ডিভিডেন্ড ঘোষণা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৭৭২ পড়া হয়েছে

বিডি শেয়ার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেফোডিল কম্পিউটার্স  পিএলসি ২০২৬ সালের ৩০শে জুন সমাপ্ত বছরের জন্য ১০% ক্যাশ ডিভিডেন্ড (নগদ লভ্যাংশ) সুপারিশ করেছে। আজ ২৯শে অক্টোবর, ২০২৬ তারিখে অনুষ্ঠিত কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। 

জানা যায়, সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS): ০.১৪ টাকা (পূর্ববর্তী বছরে ছিল ০.১৬ টাকা)। শেয়ার প্রতি এনএভি (NAV per share): ১৩.০৫ টাকা। শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (NOCPS): (১.৬৫) টাকা।

কোম্পানির ২৯তম বার্ষিক সাধারণ সভা আগামী ২৪শে ডিসেম্বর, ২০২৬ সকাল ১০:৩০ মিনিটে অডিটোরিয়াম-৭১, ড্যাফোডিল প্লাজা, ৪/২, সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা-১২০৭-এ অনুষ্ঠিত হবে।  ডিভিডেন্ড পাওয়ার জন্য শেয়ারহোল্ডারদের নির্ধারণের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯শে নভেম্বর, ২০২৬।

বিডিশেয়ার/এনটি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগ থেকে আরও
© All rights reserved © 2026 BD Share24.com