বিদেশে চিকিৎসার ডলার খরচের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৪৯ পড়া হয়েছে

বিদেশে চিকিৎসার জন্য বাংলাদেশিদের ডলার খরচের সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে চিকিৎসার প্রয়োজনে জনপ্রতি সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার দেশের বাইরে খরচ করতে পারবেন বাংলাদেশিরা।

সোমবার (৯ নভেম্বর) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে বলে খসড়ায় উল্লেখ করা হয়েছে।

এর আগে বিদেশে চিকিৎসার জন্য পূর্বানুমতি ছাড়া সর্বোচ্চ ১৫ হাজার ডলার খরচের সুযোগ ছিল। এর বেশি বৈদেশিক মুদ্রা পাঠাতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হতো।

এদিকে, একই সার্কুলারে বিদেশে পড়াশোনার খরচ পাঠানোর নিয়মও শিথিল করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনার খরচের জন্য বিদেশে ডলার পাঠাতে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি লাগবে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগ থেকে আরও
© All rights reserved © 2026 BD Share24.com