Uncategorized

চেহারা বদলাচ্ছে কুইক রেন্টাল

ভোলার গ্যাস দিয়ে সেখানে ২২৫ মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রস্তাবের মধ্যেই বেসরকারি খাতে বহুল বিতর্কিত ‘কুইক রেন্টাল’-এর মতো তিন-চার বছর মেয়াদি ১০০ মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। কেন্দ্রটি নির্মাণের জন্য সরকারের নির্দেশে সম্প্রতি পিডিবি দরপত্র আহ্বান করেছে, যার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ৪ অক্টোবর। এই কেন্দ্র থেকে নির্ধারিত দরে মার্কিন ডলারে বিদ্যুৎ কিনবে পিডিবি। ফলে ডলারের দাম বাড়লে বিদ্যুতের দামও বাড়বে। শুরুতে কেন্দ্রটির মেয়াদ তিন বছর রাখা হয়েছে। তবে প্রয়োজনে পরে আরও এক বছর মেয়াদ বাড়বে। এত স্বল্পসময়ের জন্য তুলনামূলক ছোট এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এতে বিদ্যুতের দাম বেশি পড়বে। সংকটও বাড়বে। এদিকে, ১০০ মেগাওয়াটের ওই বিদ্যুৎকেন্দ্রটি সিম্পল সাইকেল হওয়ায় এর জ্বালানি দক্ষতা কম। এতে বিদ্যুৎ উৎপাদনে তুলনামূলক বেশি গ্যাস লাগবে। অন্যদিকে, পিডিবির প্রস্তাবিত বিদ্যুৎকেন্দ্রটি কম্বাইন্ড সাইকেল, যার দক্ষতা অনেক বেশি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার দায়িত্ব গ্রহণের পরপরই বিদ্যুৎ সংকট সমাধানের নামে একের পর এক রেন্টাল (ভাড়াভিত্তিক), কুইক রেন্টাল (দ্রুত ভাড়াভিত্তিক) বিদ্যুৎকেন্দ্র নির্মাণের অনুমোদন দেয়। বেসরকারি খাতে নির্মিত এসব কেন্দ্রের মেয়াদ শুরুতে তিন ও পাঁচ বছর থাকলেও পরে দফায় দফায় বাড়ানো হয়। প্রতিযোগিতা ছাড়াই বিশেষ ক্ষমতা আইনে অনুমোদন পাওয়া এসব বিদ্যুৎকেন্দ্র থেকে মাত্রাতিরিক্ত দামে বিদ্যুৎ কেনার পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন না করলেও চুক্তি অনুযায়ী গুনতে হয়েছে বিপুল পরিমাণ ক্যাপাসিটি চার্জ। এতে বিদ্যুতের উৎপাদন বাড়লেও চাহিদার অতিরিক্ত বিদ্যুৎকেন্দ্র নির্মাণ এবং অযাচিত ব্যয়ের খড়্গ নেমেছে। যার প্রভাবে পিডিবির লোকসান ও সরকারের ভর্তুকি বেড়েছে। এই চাপ সামলাতে গ্রাহক পর্যায়ে দফায় দফায় বেড়েছে বিদ্যুতের দাম। জানতে চাইলে পিডিবির চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম আগামীর সময়কে জানিয়েছেন, ভোলায় পিডিবির ২২৫ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করতে তিন-চার বছর সময় লাগবে। যেহেতু সেখানে

বিস্তারিত

© All rights reserved © 2026 BD Share24.com