দেশের উৎপাদনশীল খাত, শিল্প ও সেবা খাত, কৃষি, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং রপ্তানি বহুমুখীকরণে অর্থায়ন বাড়াতে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত ৪১ হাজার কোটি টাকার তহবিল বাস্তবায়নে ১৭টি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে চুক্তি হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এসব ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সূত্রমতে, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রাখা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং ব্যাংক খাতে তারল্য ও ঋণপ্রবাহের মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীলের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য থেকে ৪১ হাজার কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে। এই অর্থ উৎপাদনশীল ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে প্রবাহিত করা হবে। এর মাধ্যমে বন্ধ ও সংকটে থাকা শিল্প-সেবা প্রতিষ্ঠানকে আবার সচল করা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়ন বাড়ানো, কৃষি উৎপাদন বৃদ্ধি, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা এবং উত্তরাঞ্চলের কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। তথ্য অনুযায়ী, এই তহবিলের অর্থ পাঁচটি গুরুত্বপূর্ণ খাতে ব্যবহার করা হবে। এর মধ্যে বন্ধ শিল্প ও সেবা খাতের সহায়ক প্রাক-অর্থায়ন স্কিমের আওতায় ২০ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে বন্ধ বা উৎপাদন ব্যাহত হওয়া সম্ভাবনাময় শিল্প ও সেবা প্রতিষ্ঠানগুলোকে আবার চালু করতে এই অর্থ ব্যবহার করা হবে। সিএমএসএমই খাতের চলতি মূলধন পুনঃঅর্থায়ন তহবিলে ৫ হাজার কোটি টাকা রাখা হয়েছে। ক্ষুদ্র, অতিক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের চলতি মূলধনের চাহিদা মেটাতে এই অর্থ দেওয়া হবে। এ ছাড়া রপ্তানি বহুমুখীকরণ খাতে ৩ হাজার কোটি টাকা পুনঃঅর্থায়ন করা হবে। রপ্তানি পণ্যের বৈচিত্র্য বাড়ানো এবং নতুন পণ্য ও বাজার তৈরিতে এ অর্থ ব্যবহার করা হবে। কৃষি ও পল্লী খাতের জন্য ১০ হাজার কোটি টাকা রাখা হয়েছে। খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কৃষি উৎপাদন বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই অর্থ পুনঃঅর্থায়ন স্কিমের মাধ্যমে দেওয়া হবে। অন্যদিকে দেশের উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম রাখা হয়েছে। এর মাধ্যমে উত্তরাঞ্চলের কৃষি ও সংশ্লিষ্ট অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিডিশেয়ার ডেস্ক :ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) বিস্তারিত তদন্ত সম্পন্ন করে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। ১৯ আগস্ট সংস্থাটির মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ অ্যাফেয়ার্স বিভাগের সার্ভেইল্যান্স ডিপার্টমেন্ট থেকে
বিডিশেয়ার ডেস্ক :বিশ্ববাজারে সোনার দাম বেড়ে দুই মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি অবস্থান করছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের আকস্মিক তারল্য সহায়তা ঘোষণার পর মার্কিন বন্ডের সুদ ও ডলারের দাম
বিডিশেয়ার ডেস্ক :নোয়াখালীর সোনাইমুড়ীতে ব্যাংক এশিয়ার একটি এজেন্ট ব্যাংকিং শাখা থেকে গ্রাহকদের প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগে মো. নূর উদ্দিন আসিফ (৩৩) নামে এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯
বিডিশেয়ার ডেস্ক : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ফান্ডটির
ওয়ান ব্যাংকের অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক (এডিএমডি) ও চিফ ইনফরমেশন অফিসার (সিআইও) হিসেবে যোগ দিয়েছেন এ ওয়াই এম মোস্তফা। সম্প্রতি ব্যাংকটিতে নতুন এ দায়িত্ব গ্রহণ করেন তিনি। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্যাংকটি। নতুন দায়িত্বে ব্যাংকের তথ্যপ্রযুক্তি, ডিজিটাল রূপান্তর ও আইটি পরিকাঠামো শক্তিশালীকরণসহ কৌশলগত লক্ষ্য অর্জনে নেতৃত্ব দেবেন এ ওয়াই এম মোস্তফা। ব্যাংকিং প্রযুক্তি, ডিজিটাল ট্রান্সফরমেশন এবং এন্টারপ্রাইজ আর্কিটেকচারে ২২ বছরের বেশি
বছরের পর বছর পড়ে থাকা সরকারি টেক্সটাইল মিলসকে উৎপাদনে ফেরাতে ৩০ বছরের জন্য বেসরকারি অংশীদারের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। মাগুরা টেক্সটাইল মিলস লিমিটেডের ১৩৬ কোটি টাকার বেশি মূল্যের
বিডিশেয়ার ডেস্ক : বীমা নিয়ন্তণ প্রতিষ্ঠান বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) দেশের সব জীবন বিমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাদের (সিইও) শিক্ষাগত যোগ্যতা, পেশাগত তথ্য এবং নিয়োগের বৈধতা যাচাইয়ের উদ্যোগ
বিডিশেয়ার ডেস্ক: বাংলাদেশ ও ভারতের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও এগিয়ে নিতে ডিজিটাল ট্রান্সফরমেশন এবং অবকাঠামো বিনিয়োগ ও অর্থায়ন নিয়ে দুটি যৌথ ব্যবসায়িক টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি
ব্যবসা ও বিনিয়োগে স্থবিরতা, খেলাপি ঋণের উচ্চ হার এবং ঋণ বিতরণে ব্যাংকগুলোর বাড়তি সতর্কতার কারণে দেশের ব্যাংকিং খাতে উদ্বৃত্ত তারল্য নতুন রেকর্ড গড়েছে। গত জুন শেষে প্রথমবারের মতো ব্যাংকগুলোর উদ্বৃত্ত