স্বর্ণের বাজারে বড় পরিবর্তন, ২১ ও ২২ ক্যারেটের নতুন দাম

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৫০ পড়া হয়েছে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাজুসের নির্ধারিত নতুন দাম গত শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা।

এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৩৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা।

দাম কমানোর ফলে ২২ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরিতে ২ হাজার ৭৪১ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ৬২৪ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ২৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণে ১ হাজার ৮০৮ টাকা কমেছে।
উল্লেখ্য, এক ভরি স্বর্ণের ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম। তবে স্বর্ণের নির্ধারিত দামের সঙ্গে গহনা তৈরির মজুরি ও প্রযোজ্য ভ্যাট যুক্ত হলে ক্রেতাকে চূড়ান্তভাবে আরও বেশি অর্থ পরিশোধ করতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগ থেকে আরও
© All rights reserved © 2026 BD Share24.com