বিএসইসির ১৭ কর্তার বাধ্যতামূলক অবসর পাঁচজনের লঘুদণ্ড

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১৪৬৯ পড়া হয়েছে

বিডিশেয়ার ডেস্ক :নির্বাহী পরিচালক রেজাউল করিম, পরিচালক আবুল হাসান ও মোহাম্মদ ফখরুল ইসলাম মজুমদার, অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম ও মোল্যা মো. মিরাজ উস সুন্নাহ, যুগ্ম পরিচালক রাশেদুল আলম, উপপরিচালক মো. নান্নু ভূঞা, কাজী মো. আল-ইসলাম, সহিদুল ইসলাম, বনী ইয়ামিন খান ও তৌহিদ হাসান, সহকারী পরিচালক আমিনুল হক খান, আবদুল বাতেন ও সাজ্জাদ হোসেন এবং ব্যক্তিগত কর্মকর্তা আবু ইউসুফ, কাওসার পাশা বৃষ্টি ও সমীর ঘোষ।

অন্যদিকে বেতন অবনমনের শাস্তি পেয়েছেন সহকারী পরিচালক জনি হোসেন, রায়হান কবির, তরিকুল ইসলাম, মাকসুদ মিলা এবং লাইব্রেরিয়ান সেলিম রেজা বাপ্পী। এর আগে চলতি বছরের শুরুতে পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় বিএসইসি।

বাধ্যতামূলক অবসরের পাঠানো এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বললেন, বিএসইসি কেন বা কী কারণে এ সিদ্ধান্ত নিয়েছে, তা জানা নেই। তবে এটি নিশ্চিত করে বলতে পারি যে এমন শাস্তি পাওয়ার মতো কোনো অপরাধ করিনি। তাই বিএসইসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব।

এর আগে দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর ঘটনায় বিএসইসির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তৈরি হয় চরম ক্ষোভ। এ নিয়ে কর্মকর্তা ও চেয়ারম্যান-কমিশনারদের মধ্যে অবরুদ্ধ হওয়ার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিও তৈরি হয়েছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগ থেকে আরও
© All rights reserved © 2026 BD Share24.com