ফজলুল বারীঃ গতসপ্তাহে পুঁজিবাজার ঘুড়ে দাঁড়াতে চেষ্টা করেছিল। আস্থার ঘাটতির কারণে বাজারের আন্তঃশক্তি দুর্বল। পুঁজিবাজার ব্যবস্থাপকরা আস্থার ঘাটতি দূর করতে পারেনি। বাজার ব্যবস্থাপকদের নেয়া কিছু সিদ্ধান্ত ইতিবাচক। সে ইতিবাচক সিদ্ধান্তগুলোও মধ্য ও দীর্ঘ বিনিয়োগ বান্ধব না।
ইতোমধ্যে, ঘোষিত সিদ্ধান্তগুলো তথাকথিত ৫/৬টি প্রাতিষ্ঠানিক ব্রোকার হাউসের পক্ষে গেছে। ঐ পাঁচ ছটি ব্রোকার হাউস বিনিয়োকারীদের বিনিয়োগ গিলে খায়। বিনিয়োগ পরিবেশও বিনাশ করে।
যেসব প্রাতিষ্ঠানিক ব্রোকার হাউস পুঁজিবাজারে ‘ক্যাসিনো
বোর্ড’ বসিয়ে বিনিয়োগ পরিবেশ নষ্ট করছে বিনিয়োগকারীদের বিনিয়োগ গিলে খাচ্ছে – সেসব প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন উঠেছে।
প্রশ্নবিদ্ধ ব্রোকার হাউসগুলোতে ক্যাসিনো বোর্ড সংগঠকদের
আগ্রাসী বিক্রয় আদেশ অব্যাহত থাকে।
তাদের আগ্রাসী বিক্রয় আদেশের কারণে ব্লু চিপস শেয়ারের দাম বাড়তেই পারছে না। একারণেও পুঁজিবাজারের সূচক শির দাঁড়া সোজা করে দাঁড়াতেই পারছে না। তাদের কর্মকাণ্ডে বিরিয়োগকারীগণ হতাশ। তাই পুঁজিবাজারের
সূচকগুলো প্রত্যাশিত উচ্চতায় উঠতেই পারছে না।
গত সপ্তাহের বাজার চিত্র বিশ্লেষণে দেখা যায়; এসময় ডিএসইএক্স সূচক ৩১.৮৭ পয়েন্ট বেড়েছে। এ সূচকের অবস্থান ৫৪৪৪.৯১ পয়েন্টের ঘরে এসে থেমেছে। শরীয়া সূচক বেড়েছে ৯.৫৯ পয়েন্ট। অন্যদিকে ডিএসই৩০ সূচক কমেছে ৯.২৩ পয়েন্ট। এসএমই সূচক কমেছে ২.৯৯
পয়েন্ট।
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এখনো পরিচালন লোকসানের বৃত্তেই বন্দী আছে। দৈনিক এক হাজার কোটি টাকার বেশী ‘ট্রেড’ না হলে ডিএসই পরিচালন লোকসান এড়াতে পারে না। গত সপ্তাহের প্রথম তিনদিন ডিএসইর লেনদেন অঙ্ক ছিল ৩০০ কোটি প্লাস। শেষ দুদিন ৭০০ কোটি প্লাস। ডিএসই এখনো ‘জেড’ গ্রুপে যাবার ঝুঁকিতে আছে।
পুঁজিবাজারের মতো অর্থ বাজার পরিস্থিতিও ভালো না। উভয় বাজারের ইতিবাচক পরিবর্তন না ঘটলে সরকারের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা কঠিন হতে পারে।
এরই মধ্যে তুরস্কের কপ-৩১ সম্মেলনে, প্রধানমন্ত্রী তারেক রহমান; এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহন শীল এবং টেকসই অর্থনীতি গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। সে সম্মেলনে তিনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা
দেশগুলোর স্বার্থ রক্ষায় পাঁচ দফা সুপারিশও রেখেছেন।
ট্রিলিয়ন ডলার টেকসই অর্থনীতির যথাযথ বাস্তবায়নে সরকারকে অভ্যন্তরীণ সম্পদ আহরণ করার দিকে বিশেষ মনোযোগী হতেই হবে। সিন্দুক বন্দী ও অপ্রদর্শিত অর্থও দেশের অর্থনীতির মূলধারাতে প্রবাহিত করার
লক্ষে সর্বোচ্চ মনোযোগী হতেই হবে।
ইতোমধ্যেই তারেক সরকারের আট মাস ২৭দিন অতিবাহিত হয়েছে। শেষ হয়েছে হানিমুন পিড়িয়ড। এ সরকারের এক বছর পূর্ণ হতে বাকী আছে, আর মাত্র আর মাত্র তিন মাস
কয়েক দিন। এর মধ্যে অর্থনীতির দৃশ্যমান উন্নতি সামনে আনতেই হবে। ব্যর্থ হলে,শ্রীলঙ্কার উদাহরণ সামনে চলে আসবে।
বিএনপি সরকারের প্রায় নয় মাস অতিবাহিত হতে যাচ্ছে, মন্ত্রণালয় ও প্রশাসন অর্থ ও পুঁজিবাজারে আমানত ও
বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে পারেনি। মন্ত্রণালয় ওপ্রশাসন দক্ষ হলে; পুঁজিবাজারের আস্থা ফেরাতে আট সপ্তাহের বেশী লাগার কথা না।
অর্থ ও পুঁজিবাজারের মতো বেহালঅবস্থা দেশের অন্য খাতগুলোতেও বিরাজমান। ডিসেম্বরের ‘ধুন’ তুলে দেশে নৈরাজ্য ও নাশকতার বিস্তার ঘটানোর চেষ্টা চলছে। এর সব
কিছু আমলে নিয়ে সরকারকে এগুতে হবে।
সার্বিক প্রেক্ষিত বিবেচনায় নিয়ে;ট্রিলিয়ন ডলার অর্থনীতির বাংলাদেশ গড়তে তারেক রহমানকে জিয়াউর রহমানের দেখানো পথেই এগুতে হবে। এক্ষেত্রে জিয়াউর রহমানের
১৯৭৮ – ৭৯ সালের মন্ত্রী সভা ও তার ব্যক্তিগত সচিবালয় ও গুরুত্বপুর্ণ কর্মকর্তাদের তালিকা, পথ প্রদর্শন সহায়ক হতে পারে।
তালিকায় স্থান পাওয়া নামগুলোতে চোখ বুলালেই বুঝা যাবে তার কোন উচ্চতার দক্ষ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন।
১৯৭৮ – ৭৯ সালের প্রশসানে সিএসপি ও ইপিএস অফিসাররা ছিল। তাদের যোগ্যতা ও দক্ষতায় ঘাটতি ছিল না। তথাপি তারা কেউ মন্ত্রীর ব্যক্তিত্বের উপরে যেতে পারেনি। সে সুযোগও ছিল না। বর্তমান বাস্তবতা ও সার্বিক প্রেক্ষিত বিবেচনায় এটি পরিষ্কার যে অধিকাংশ আমলাই বর্তমানে অতিমাত্রায় বিশেষ দলের প্রতি অনুগত। রাতারাতি ওদের পাল্টানো যাবে না।
একারণেই মন্ত্রীসভায় এখন অভিজ্ঞ সৎ ও দূরদর্শী দাপুটে
ব্যক্তিত্বদের সমাবেশ ঘটাতেই হবে। এটা করা হলে; বর্তমান আমলারাও মন্ত্রীর মাথার উপর দিয়ে যাবার সাহস পাবে না।
মন্ত্রীরা যোগ্য দক্ষ ও ব্যক্তিত্ব সম্পন্ন হলে;কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সরকারী কর্মকর্তা কর্মচারীরা প্রশাসনিক কাজ অধিকতর দক্ষতার সাথে সম্পন্ন করতে বাধ্য হবে। প্রশাসনে চেইন অব কমান্ড প্রতিষ্ঠিত হবে। তাতে সরকারের সার্বিক লক্ষ্য অর্জন সম্ভব হবে। সমস্যা বছরের পর বছর ঝুলে থাকবে না। রাজস্ব আদায়ও সহজ হবে। সহজ হবে অভ্যন্তরীণ উৎস থেকে পর্যাপ্ত অর্থ সম্পদ আহরণও। সম্পদ জড়ো করার ক্ষেত্রে পূঁজিবাজার অগ্রণী ও কার্যকর সহযোগিতা দিতে পারবে।
বিনিয়োগের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি প্রয়োজন। সন্ত্রাসীদের নির্মূলে সরকার ভারত, মালয়েশিয়া, থাইল্যন্ড ও সিঙ্গাপুর মডেল অনুসরণ করতেই পারে। এ সব
ক্ষেত্রে সু-শীল, এনজিও এবং বিদেশী তহবিল সমৃদ্ধ থিংক ট্যাংক মডেল থেকে শত মাইল দূরে থাকতে হবে।
সন্ত্রাস নির্মুলে ভারতের ট্রাবল শুটার পুলিশ কর্মকর্তা কৃষ্ণপাল রঘুবংশী উদাহরণ সামনে আসতেই পারে। তিনি আইপিএস ব্যাচ: ১৯৮০। তিনি ১৯৯২ সালে, নক্সসাল বিরোধী কার্যক্রম,২০০৪ সালে মহারাষ্ট্রের সন্ত্রাস বিরোধী কার্যক্রম, ২০০৬ সালে মুম্বাইয়ের ধারাবাহিক ট্রেন বিস্ফোরণ তদন্তে দক্ষতার স্বাক্ষর রাখেন। একারণে সে বছর।রাষ্ট্রপতির পুলিশ পদক প্রদান করা হয় ।
ভারতে আরো কয়েকে জন পুলিশ অফিসার সন্ত্রাস দমনে স্বাফল্য অর্জন করায় তাদর পদ্মশ্রী উপাধী দেয়া হয়।
বাংলাদেশের সার্বিক উন্নয়নের স্বার্থে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা সরকারকে নিতেই হবে।