ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তার বেহাল চিত্র, সামনে এলো যেসব তথ্য

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৩৮ পড়া হয়েছে

ডিজিটাল ব্যাংকিংয়ের প্রসারের সঙ্গে বাড়ছে সাইবার হামলা ও অনলাইন জালিয়াতির ঝুঁকি। অথচ এসব ঝুঁকি মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি নেই দেশের অধিকাংশ ব্যাংকের। গ্রাহকসেবার অ্যাপে সাইবার হামলা বা বড় ধরনের নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা ঘটলে কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া হবে, সে বিষয়ে লিখিত ও নিয়মিত পরীক্ষিত পরিকল্পনা রয়েছে মাত্র ৩১ শতাংশ ব্যাংকের। অর্থাৎ ৬৯ শতাংশ ব্যাংকেরই এ ধরনের পরিকল্পনা নেই। পাশাপাশি মাত্র ৪৪ শতাংশ ব্যাংক তাদের ব্যাংকিং অ্যাপের লেনদেনের গতিবিধি তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) এক গবেষণায় উঠে এসেছে এ চিত্র।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগ থেকে আরও
© All rights reserved © 2026 BD Share24.com