শিরোনাম :
ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের ৭৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা ক্ষতিগ্রস্ত ১৭ হাজার বিনিয়োগকারীকে ফান্ড থেকে টাকা ফেরত দিবে ডিএসই এটিসি শরিয়াহ ইউনিট ফান্ডের তিন বছরের কার্যক্রমে বিএসইসির তদন্ত বিএসআরএমের দুই কোম্পানিতে দুই ধরনের আর্থিক চাপ। ১০ ব্লু-চিপ কোম্পানি তালিকাভুক্তি করাবে ডিএসই স্ক্রিপ নিটিং ও টি+১ চালুসহ ডিএসই নানা উদ্যোগ এজিএম করার অনুমোদন পেল বেস্ট হোল্ডিংস: ফিরছে ‘এ’ ক্যাটাগরিতে আইপিও ও ডাইরেক্ট লিস্টিং: নতুন কোম্পানির তালিকাভুক্তিতে বিএসইসির নির্দেশনা শীর্ষ ব্রোকারেজগুলোর সঙ্গে ডিএসই’র বৈঠকে যা হলো লাভেলোর শেয়ার কারসাজিতে,ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর্থিক জরিমান

৩২ লাখ ডলারের এলসি খোলার, অনুমতি পেল এস আলমের বিদ্যুৎকেন্দ্র

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ২৩৫ পড়া হয়েছে

বিডিশেয়ার ডেস্ক :বিতর্কিত এস আলম গ্রুপের মালিকানাধীন এসএস পাওয়ার-১ লিমিটেডের জন্য ঋণপত্রে (এলসি) প্রায় ৩২ লাখ ডলার ছাড়ের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে প্রতিষ্ঠানটির অনুকূলে নতুন এলসি খোলার অনুমোদনও দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ‘এস এস পাওয়ার-১ লিমিটেডের অনুকূলে রূপালী ব্যাংক কর্তৃক ১০০ শতাংশ মার্জিনে আমদানি ঋণপত্র খোলার ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ২৭ কক (৩) ধারার বিধান আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর হবে না।’ ব্যাংক কোম্পানির ওই ধারা অনুযায়ী, কোনো খেলাপি ঋণগ্রহীতার অনুকূলে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কোনো ধরনের ঋণ সুবিধা দিতে পারে না।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বিভিন্ন ব্যাংক থেকে নামে-বেনামে প্রায় ২ লাখ ২৫ হাজার কোটি টাকা বের করে নিয়েছে এস আলম গ্রুপ, যার বিশাল একটি অংশ বর্তমানে খেলাপি ঋণে পরিণত হয়েছে। সেই গ্রুপেরই একটি প্রতিষ্ঠানের অনুকূলে এলসি খোলার অনুমতি দেওয়ার নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক এটাও বলেছে যে, এস এস পাওয়ার লিমিটেডকে যে ঋণ সুবিধা দেওয়া হবে, তার কোনো দায় সরকার ও বাংলাদেশ ব্যাংক নেবে না। ফলে রূপালী ব্যাংক এ ঋণের জন্য ভবিষ্যতে বাংলাদেশ ব্যাংকের কাছে কোনো আর্থিক সহায়তা দাবি করতে পারবে না। চট্টগ্রামের বাঁশখালীতে ১ হাজার ৩২০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার বেসরকারি কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র এস এস পাওয়ার প্ল্যান্টের অবস্থান। এস আলম গ্রুপ ও একটি চীনা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে নির্মিত এ বিদ্যুৎকেন্দ্রটি ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করছে।
সাধারণ নিয়মে কোনো খেলাপি প্রতিষ্ঠানের নামে ব্যাংক থেকে নতুন ঋণসুবিধা নেওয়া বা এলসি খোলার সুযোগ নেই। তবে বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখা এবং জাতীয় গ্রিডে সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়টি বিবেচনায় এবার এসএস পাওয়ার-১-এর ক্ষেত্রেও সেই বিধিনিষেধ থেকে বিশেষ ছাড় দেওয়া হলো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগ থেকে আরও
© All rights reserved © 2026 BD Share24.com