সরাসরি তালিকাভুক্তির নিষেধাজ্ঞা তুলে নিল সরকার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৪২৪ পড়া হয়েছে

বিডি শেয়ার রিপোর্ট: পুঁজিবাজারে টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকারি, বেসরকারি এবং বহুজাতিক কোম্পানিগুলোর জন্য স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির (Direct Listing) ওপর দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সরকার।

আজ ০৫ অক্টোবর ২০২৬ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পুঁজিবাজার-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। উপ-সচিব মো: মামুনুর রশীদ স্বাক্ষরিত এই আদেশটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২০১০ সালের ০১ ফেব্রুয়ারি এক স্মারকের মাধ্যমে ডিরেক্ট লিস্টিংয়ের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, তা পুঞ্জিবাজারের স্বার্থে আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হলো।
বাজার বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের ফলে ভালো মানের সরকারি ও বহুজাতিক কোম্পানিগুলো সহজেই শেয়ার বাজারে আসতে পারবে। এতে পুঁজিবাজারে ভালো শেয়ারের জোগান বাড়বে এবং বাজার আরও গতিশীল ও টেকসই হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগ থেকে আরও
© All rights reserved © 2026 BD Share24.com