শিরোনাম :
ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের ৭৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা ক্ষতিগ্রস্ত ১৭ হাজার বিনিয়োগকারীকে ফান্ড থেকে টাকা ফেরত দিবে ডিএসই এটিসি শরিয়াহ ইউনিট ফান্ডের তিন বছরের কার্যক্রমে বিএসইসির তদন্ত বিএসআরএমের দুই কোম্পানিতে দুই ধরনের আর্থিক চাপ। ১০ ব্লু-চিপ কোম্পানি তালিকাভুক্তি করাবে ডিএসই স্ক্রিপ নিটিং ও টি+১ চালুসহ ডিএসই নানা উদ্যোগ এজিএম করার অনুমোদন পেল বেস্ট হোল্ডিংস: ফিরছে ‘এ’ ক্যাটাগরিতে আইপিও ও ডাইরেক্ট লিস্টিং: নতুন কোম্পানির তালিকাভুক্তিতে বিএসইসির নির্দেশনা শীর্ষ ব্রোকারেজগুলোর সঙ্গে ডিএসই’র বৈঠকে যা হলো লাভেলোর শেয়ার কারসাজিতে,ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর্থিক জরিমান

মির্জা ফখরুলকে জিএম কাদেরের শুভেচ্ছা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ২১৩ পড়া হয়েছে

বিডিশেয়ার ডেস্ক :রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

এক শুভেচ্ছা বার্তায় জিএম কাদের বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের একজন অভিজ্ঞ ও প্রবীণ রাজনীতিক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গণতন্ত্র, সংসদীয় রাজনীতি ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব পালনের সুযোগ পেয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’

জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, রাজনৈতিক স্থিতিশীলতা, আইনের শাসন ও জাতীয় ঐক্য সুদৃঢ় করতে রাষ্ট্রপতির দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভবিষ্যতে দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

শুভেচ্ছা বার্তায় জিএম কাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগ থেকে আরও
© All rights reserved © 2026 BD Share24.com