মাইডাস ফাইন্যান্সে ৪৩২ কোটি টাকার খেলাপি ঋণ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৪১৬ পড়া হয়েছে

২০২৫ সালের আর্থিক বছরের নিরীক্ষা প্রতিবেদনে মাইডাস ফাইন্যান্স পিএলসির আর্থিক অবস্থার বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত কোম্পানিটির লিজ, ঋণ ও অগ্রিমের পরিমাণ ছিল ৭৮৮ কোটি ৮২ লাখ টাকা। এর মধ্যে ৪৩২ কোটি ৪৭ লাখ টাকাই শ্রেণিকৃত বা খেলাপি ঋণ।

 

এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের বিধান অনুযায়ী, ৪১টি পৃথক লিজ, ঋণ ও অগ্রিমের বিপরীতে কোম্পানিটির প্রভিশন ঘাটতি রয়েছে ২৫ কোটি ৯৮ লাখ টাকা। এর বাইরে অন্যান্য প্রভিশন ঘাটতি রয়েছে আরও ৬ কোটি টাকা। সব মিলিয়ে প্রভিশন ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩১ কোটি ৯৮ লাখ টাকা।

 

মাইডাস ফাইন্যান্সের ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের নিরীক্ষা প্রতিবেদনের ‘বিশেষ গুরুত্বারোপ বিষয়ক’ অনুচ্ছেদে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনটি প্রস্তুত করেছে ইসলাম আফতাব কামরুল অ্যান্ড কোম্পানি, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা অংশীদার এ কে এম কামরুল ইসলাম, এফসিএ প্রতিবেদনটি নিরীক্ষা করেছেন।

নিরীক্ষা প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শেষ দিনে মাইডাস ফাইন্যান্সের মোট লিজ, ঋণ ও অগ্রিম ছিল ৭৮৮ কোটি ৮২ লাখ টাকা। এর মধ্যে শ্রেণিকৃত ঋণ ৪৩২ কোটি ৪৭ লাখ টাকা এবং অশ্রেণিকৃত ঋণ ৩৫৬ কোটি ৩৫ লাখ টাকা।

প্রভিশন ঘাটতি সমন্বয়ের জন্য বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগে স্থগিত বা সময় বৃদ্ধির সুবিধা চেয়ে আবেদন করেছিল মাইডাস ফাইন্যান্স। এর পরিপ্রেক্ষিতে ২০২৩ সালের ২২ জুন বাংলাদেশ ব্যাংক একটি চিঠি দেয়।

নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, ওই চিঠির মাধ্যমে ২০২২ সাল থেকে পরবর্তী পাঁচ বছরের মধ্যে প্রভিশন ঘাটতি সমন্বয়ের সুযোগ দেওয়া হয়েছে। চিঠিটির নম্বর ডিএফআইএম(সি)১০৫৪/৪১/২০২৩-২১৯১ এবং তারিখ ২২ জুন ২০২৩।

নিরীক্ষা প্রতিবেদনে কোম্পানির দাবিবিহীন লভ্যাংশ নিয়েও আপত্তি তোলা হয়েছে। আর্থিক বিবরণীতে অন্যান্য দায়ের অধীনে ৯ লাখ ৬০ হাজার ৮১৫ টাকা দাবিবিহীন লভ্যাংশ হিসেবে দেখানো হয়েছে।

 

বিডিশেয়ার/এনটি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগ থেকে আরও
© All rights reserved © 2026 BD Share24.com