পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ২০৫ পড়া হয়েছে

বিডিশেয়ার ডেস্ক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে সরকার সংবিধান মেনেই নিয়োগ দিয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তবে হুমায়ুন কবির তার ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কি না, এ বিষয়ে সরাসরি কোনো উত্তর দেননি আইনমন্ত্রী।

মঙ্গলবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন আইনমন্ত্রী। এ সময় তিনি বলেন, আইনে যে বিধান রয়েছে, সেটি বহাল আছে। পাশাপাশি সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তা সংবিধান অনুসরণ করেই নেওয়া হয়েছে এবং এতে সাংবিধানিক কোনো ব্যত্যয় ঘটেনি।

আইনমন্ত্রী আরও বলেন, হুমায়ুন কবিরকে যে শপথ দেওয়া হয়েছে, সেটিও সাংবিধানিক বিধান অনুসরণ করেই দেওয়া হয়েছে। তিনি বিষয়টিকে সংবিধানের ‘ডিমিং ক্লজ’-এর সঙ্গে সম্পর্কিত বলে উল্লেখ করেন।

গত শুক্রবার টেকনোক্র্যাট হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী পদে নিয়োগ পাওয়ার পর হুমায়ুন কবিরের ব্রিটিশ নাগরিকত্ব থাকা নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এরপর থেকেই তার দ্বৈত নাগরিকত্বের বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

এর আগে সোমবার সাংবাদিকরা হুমায়ুন কবিরের কাছে তার ব্রিটিশ নাগরিকত্বের বিষয়ে জানতে চান। তিনি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কি না—এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করেন, এ বিষয়ে কে নিউজ করেছে এবং কার এত জ্বালা?

গত শুক্রবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুমায়ুন কবির। এর আগে গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর তিনি প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগ থেকে আরও
© All rights reserved © 2026 BD Share24.com