সূচকের পতন: লেনদেন ১ হাজার ১৩০ কোটি টাকা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৪২০ পড়া হয়েছে

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষে হয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮২টি কোম্পানির শেয়ারদর কমেছে। অন্যদিকে টাকার অংকে লেনদেনের পরিমান ৯২৫ কোটি টাকা ছাড়িয়েছে।

রোববার (১৬ আগস্ট) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৩ দশমিক ৯৩ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৮৫৯ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৫ দশমিক ৭৭ পয়েন্ট কমে ১১৭১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৮ দশমিক ৫১ পয়েন্ট কমে ২১৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ১ হাজার ১৩০ কোটি ৭৬ লাখ ৭১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৯২৫ কোটি ৬৬ লাখ ৯২ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০২টি কোম্পানির, বিপরীতে ২৪৭ কোম্পানির দর কমেছে। আর ৪১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগ থেকে আরও
© All rights reserved © 2026 BD Share24.com