বিনিয়োগকারীরা হারালো ৩ হাজার ৮০৩ কোটি টাকা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৩৯৬ পড়া হয়েছে

গত সপ্তাহে (১৬-২০ আগস্ট) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে।একইসঙ্গে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ কমেছে ৩ হাজার ৮০৩ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন কমেছে ৯ শতাংশ।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৭ হাজার ৬১৫ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৩ হাজার ৮১২ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও কমেছে ৩ হাজার ৮০৩ কোটি টাকা বা ০.৫৩ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪ হাজার ৫২৮ কোটি ৫৫ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪ হাজার ৯৮৭ কোটি ৮২ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৪৫৯ কোটি ২৭ লাখ টাকার বা ৯ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৮ পয়েন্ট বা ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৮৮৪ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২১ পয়েন্ট বা ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১৭৭পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৪ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৫২ টির বা ১৩.৫৪ শতাংশের, কমেছে ৩১৪ টির বা ৮১.৭৭ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৮ টির বা ৪.৬৮ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩০৯ কোটি ৮৭ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩১২ পয়েন্ট বা ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫৪৯১ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩২১ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৮ টির দর বেড়েছে, ২৪১ টির দর কমেছে এবং ১২ টির দর অপরিবর্তিত রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগ থেকে আরও
© All rights reserved © 2026 BD Share24.com