দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৩৯২ পড়া হয়েছে

বিডিশেয়ার ডেস্ক :

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৮২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫ হাজার ৫৫৫ বারে ৬৮ লাখ ৪১ হাজার ৬২৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২২ কোটি ১৩ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জিবিবি পাওয়ারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৯৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৪৯৯ বারে ২২ লাখ ৯২ হাজার ৯৮৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৫১ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা সেনা ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৯৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ২৩৬ বারে ৮ লাখ ১৯ হাজার ৭৯৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ কোটি ৩৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- এম.এল. ডাইংয়ের ৫.৩০ শতাংশ, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ৫.০৮ শতাংশ, নুরানী ডাইংয়ের ৫.০০ শতাংশ, আইসিবি এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫.০০ শতাংশ, আমরা টেকনোলজিসের ৪.৭৮ শতাংশ, অ্যাপেক্স স্পিনিংয়ের ৩.৯৭ শতাংশ এবং অলটেক্স ইন্ডাস্ট্রিজের ৩.৭০ শতাংশ দর কমেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগ থেকে আরও
© All rights reserved © 2026 BD Share24.com