BDShare24.com

লক্ষ্য অর্জনে জিয়া ও ভারত মডেল? চেষ্টা সত্ত্বেও পুঁজিবাজার ঘুড়েনি!
ফজলুল বারীঃ গতসপ্তাহে পুঁজিবাজার ঘুড়ে দাঁড়াতে চেষ্টা করেছিল। আস্থার ঘাটতির কারণে বাজারের আন্তঃশক্তি দুর্বল। পুঁজিবাজার ব্যবস্থাপকরা আস্থার ঘাটতি দূর করতে পারেনি। বাজার ব্যবস্থাপকদের নেয়া কিছু সিদ্ধান্ত ইতিবাচক। সে ইতিবাচক সিদ্ধান্তগুলোও মধ্য ও দীর্ঘ বিনিয়োগ বান্ধব না।

ইতোমধ্যে, ঘোষিত সিদ্ধান্তগুলো তথাকথিত ৫/৬টি প্রাতিষ্ঠানিক ব্রোকার হাউসের পক্ষে গেছে। ঐ পাঁচ ছটি ব্রোকার হাউস বিনিয়োকারীদের বিনিয়োগ গিলে খায়। বিনিয়োগ পরিবেশও বিনাশ করে।

যেসব প্রাতিষ্ঠানিক ব্রোকার হাউস পুঁজিবাজারে ‘ক্যাসিনো

বোর্ড’ বসিয়ে বিনিয়োগ পরিবেশ নষ্ট করছে বিনিয়োগকারীদের বিনিয়োগ গিলে খাচ্ছে – সেসব প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন উঠেছে।

প্রশ্নবিদ্ধ ব্রোকার হাউসগুলোতে ক্যাসিনো বোর্ড সংগঠকদের

আগ্রাসী বিক্রয় আদেশ অব্যাহত থাকে।

তাদের আগ্রাসী বিক্রয় আদেশের কারণে ব্লু চিপস শেয়ারের দাম বাড়তেই পারছে না। একারণেও পুঁজিবাজারের সূচক শির দাঁড়া সোজা করে দাঁড়াতেই পারছে না। তাদের কর্মকাণ্ডে বিরিয়োগকারীগণ হতাশ। তাই পুঁজিবাজারের

সূচকগুলো প্রত্যাশিত উচ্চতায় উঠতেই পারছে না।

গত সপ্তাহের বাজার চিত্র বিশ্লেষণে দেখা যায়; এসময় ডিএসইএক্স সূচক ৩১.৮৭ পয়েন্ট বেড়েছে। এ সূচকের অবস্থান ৫৪৪৪.৯১ পয়েন্টের ঘরে এসে থেমেছে। শরীয়া সূচক বেড়েছে ৯.৫৯ পয়েন্ট। অন্যদিকে ডিএসই৩০ সূচক কমেছে ৯.২৩ পয়েন্ট। এসএমই সূচক কমেছে ২.৯৯

পয়েন্ট।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এখনো পরিচালন লোকসানের বৃত্তেই বন্দী আছে। দৈনিক এক হাজার কোটি টাকার বেশী ‘ট্রেড’ না হলে ডিএসই পরিচালন লোকসান এড়াতে পারে না। গত সপ্তাহের প্রথম তিনদিন ডিএসইর লেনদেন অঙ্ক ছিল ৩০০ কোটি প্লাস। শেষ দুদিন ৭০০ কোটি প্লাস। ডিএসই এখনো ‘জেড’ গ্রুপে যাবার ঝুঁকিতে আছে।

পুঁজিবাজারের মতো অর্থ বাজার পরিস্থিতিও ভালো না। উভয় বাজারের ইতিবাচক পরিবর্তন না ঘটলে সরকারের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা কঠিন হতে পারে।

এরই মধ্যে তুরস্কের কপ-৩১ সম্মেলনে, প্রধানমন্ত্রী তারেক রহমান; এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহন শীল এবং টেকসই অর্থনীতি গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। সে সম্মেলনে তিনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা

দেশগুলোর স্বার্থ রক্ষায় পাঁচ দফা সুপারিশও রেখেছেন।

ট্রিলিয়ন ডলার টেকসই অর্থনীতির যথাযথ বাস্তবায়নে সরকারকে অভ্যন্তরীণ সম্পদ আহরণ করার দিকে বিশেষ মনোযোগী হতেই হবে। সিন্দুক বন্দী ও অপ্রদর্শিত অর্থও দেশের অর্থনীতির মূলধারাতে প্রবাহিত করার

লক্ষে সর্বোচ্চ মনোযোগী হতেই হবে।

ইতোমধ্যেই তারেক সরকারের আট মাস ২৭দিন অতিবাহিত হয়েছে। শেষ হয়েছে হানিমুন পিড়িয়ড। এ সরকারের এক বছর পূর্ণ হতে বাকী আছে, আর মাত্র আর মাত্র তিন মাস

কয়েক দিন। এর মধ্যে অর্থনীতির দৃশ্যমান উন্নতি সামনে আনতেই হবে। ব্যর্থ হলে,শ্রীলঙ্কার উদাহরণ সামনে চলে আসবে।

বিএনপি সরকারের প্রায় নয় মাস অতিবাহিত হতে যাচ্ছে, মন্ত্রণালয় ও প্রশাসন অর্থ ও পুঁজিবাজারে আমানত ও

বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে পারেনি। মন্ত্রণালয় ওপ্রশাসন দক্ষ হলে; পুঁজিবাজারের আস্থা ফেরাতে আট সপ্তাহের বেশী লাগার কথা না।

অর্থ ও পুঁজিবাজারের মতো বেহালঅবস্থা দেশের অন্য খাতগুলোতেও বিরাজমান। ডিসেম্বরের ‘ধুন’ তুলে দেশে নৈরাজ্য ও নাশকতার বিস্তার ঘটানোর চেষ্টা চলছে। এর সব

কিছু আমলে নিয়ে সরকারকে এগুতে হবে।

সার্বিক প্রেক্ষিত বিবেচনায় নিয়ে;ট্রিলিয়ন ডলার অর্থনীতির বাংলাদেশ গড়তে তারেক রহমানকে জিয়াউর রহমানের দেখানো পথেই এগুতে হবে। এক্ষেত্রে জিয়াউর রহমানের

১৯৭৮ – ৭৯ সালের মন্ত্রী সভা ও তার ব্যক্তিগত সচিবালয় ও গুরুত্বপুর্ণ কর্মকর্তাদের তালিকা, পথ প্রদর্শন সহায়ক হতে পারে।

তালিকায় স্থান পাওয়া নামগুলোতে চোখ বুলালেই বুঝা যাবে তার কোন উচ্চতার দক্ষ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন।

১৯৭৮ – ৭৯ সালের প্রশসানে সিএসপি ও ইপিএস অফিসাররা ছিল। তাদের যোগ্যতা ও দক্ষতায় ঘাটতি ছিল না। তথাপি তারা কেউ মন্ত্রীর ব্যক্তিত্বের উপরে যেতে পারেনি। সে সুযোগও ছিল না। বর্তমান বাস্তবতা ও সার্বিক প্রেক্ষিত বিবেচনায় এটি পরিষ্কার যে অধিকাংশ আমলাই বর্তমানে অতিমাত্রায় বিশেষ দলের প্রতি অনুগত। রাতারাতি ওদের পাল্টানো যাবে না।

একারণেই মন্ত্রীসভায় এখন অভিজ্ঞ সৎ ও দূরদর্শী দাপুটে

ব্যক্তিত্বদের সমাবেশ ঘটাতেই হবে। এটা করা হলে; বর্তমান আমলারাও মন্ত্রীর মাথার উপর দিয়ে যাবার সাহস পাবে না।

মন্ত্রীরা যোগ্য দক্ষ ও ব্যক্তিত্ব সম্পন্ন হলে;কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সরকারী কর্মকর্তা কর্মচারীরা প্রশাসনিক কাজ অধিকতর দক্ষতার সাথে সম্পন্ন করতে বাধ্য হবে। প্রশাসনে চেইন অব কমান্ড প্রতিষ্ঠিত হবে। তাতে সরকারের সার্বিক লক্ষ্য অর্জন সম্ভব হবে। সমস্যা বছরের পর বছর ঝুলে থাকবে না। রাজস্ব আদায়ও সহজ হবে। সহজ হবে অভ্যন্তরীণ উৎস থেকে পর্যাপ্ত অর্থ সম্পদ আহরণও। সম্পদ জড়ো করার ক্ষেত্রে পূঁজিবাজার অগ্রণী ও কার্যকর সহযোগিতা দিতে পারবে।

বিনিয়োগের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি প্রয়োজন। সন্ত্রাসীদের নির্মূলে সরকার ভারত, মালয়েশিয়া, থাইল্যন্ড ও সিঙ্গাপুর মডেল অনুসরণ করতেই পারে। এ সব

ক্ষেত্রে সু-শীল, এনজিও এবং বিদেশী তহবিল সমৃদ্ধ থিংক ট্যাংক মডেল থেকে শত মাইল দূরে থাকতে হবে।

সন্ত্রাস নির্মুলে ভারতের ট্রাবল শুটার পুলিশ কর্মকর্তা কৃষ্ণপাল রঘুবংশী উদাহরণ সামনে আসতেই পারে। তিনি আইপিএস ব্যাচ: ১৯৮০। তিনি ১৯৯২ সালে, নক্সসাল বিরোধী কার্যক্রম,২০০৪ সালে মহারাষ্ট্রের সন্ত্রাস বিরোধী কার্যক্রম, ২০০৬ সালে মুম্বাইয়ের ধারাবাহিক ট্রেন বিস্ফোরণ তদন্তে দক্ষতার স্বাক্ষর রাখেন। একারণে সে বছর।রাষ্ট্রপতির পুলিশ পদক প্রদান করা হয় ।

ভারতে আরো কয়েকে জন পুলিশ অফিসার সন্ত্রাস দমনে স্বাফল্য অর্জন করায় তাদর পদ্মশ্রী উপাধী দেয়া হয়।

বাংলাদেশের সার্বিক উন্নয়নের স্বার্থে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা সরকারকে নিতেই হবে।

বীমা ব্যবসা স্থগিত করল বিজিআইসি
বিডি শেয়ার নিউজ: নতুন মেরিন কার্গো ইন্স্যুরেন্স পলিসি ইস্যু তিন মাসের জন্য স্থগিত করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্য অনুযায়ী, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নির্দেশনা মেনে ২০২৬ সালের ৬ নভেম্বর থেকে এ স্থগিতাদেশ কার্যকর হয়েছে।

কোম্পানি জানিয়েছে, তারা আইডিআরএর পর্যবেক্ষণগুলো পর্যালোচনা করছে এবং যথাযথ সংশোধনমূলক ব্যবস্থা নিচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আইডিআরএর কাছে ব্যাখ্যা ও প্রয়োজনীয় সহায়ক নথি জমা দেবে। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা মেনে চলা, পলিসিহোল্ডারদের স্বার্থ রক্ষা এবং কোম্পানির দীর্ঘদিনের ব্যবসায়িক কার্যক্রম বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানিয়েছে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

বিডিশেয়ার/এনটি

মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হলো টিকটকার মামুন ও তার জীবনসঙ্গীকে,
কুমিল্লার তিতাস উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা পদক বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে টিকটকার মামুন ও তার এক সঙ্গিনীর উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা তৈরি হয়েছে। শিক্ষার্থীদের এমন একটি অনুষ্ঠানে তাদের অতিথি হিসেবে মঞ্চে দেখা যাওয়ায় প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দা ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। তবে আয়োজকদের দাবি, ওই দুজনকে তারা আমন্ত্রণ জানাননি। বিষয়টি জানার পরপরই তাদের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার মজিদপুর ইউনিয়নের বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বালুয়াকান্দি গ্রামের প্রবাসীদের অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা পদক বিতরণ ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের দাতা সদস্য ও সিঙ্গাপুরপ্রবাসী মো. আক্তার হোসেন। প্রধান অতিথি ছিলেন মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম মন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তন্ময় হাসান কাজল এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন।

অনুষ্ঠানের মঞ্চে টিকটকার মামুন ও তার এক সঙ্গিনীর উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। বিশেষ করে শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তাদের উপস্থিতি নিয়ে আপত্তি জানান অনেকে। ব্যবহারকারীদের একাংশের প্রশ্ন, শিক্ষার্থীদের সামনে কাদের অতিথি হিসেবে উপস্থাপন করা হচ্ছে এবং এর মাধ্যমে তাদের কাছে কী ধরনের বার্তা পৌঁছাচ্ছে?

সৈয়দ আনোয়ার নামের একটি ফেসবুক আইডি থেকে দেওয়া পোস্টে লেখা হয়, ‘শিক্ষার্থীদের সংবর্ধনায় টিকটকার বিতর্কিত অতিথি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কী বার্তা?’ ওই পোস্টে তিনি উল্লেখ করেন, বিদ্যালয়ের অনুষ্ঠান শিক্ষার্থীদের কাছে শুধু আনন্দ বা পুরস্কার গ্রহণের উপলক্ষ নয়; বরং ভালো মানুষ হওয়ার অনুপ্রেরণা পাওয়ারও একটি আয়োজন। এ ধরনের অনুষ্ঠানে কাদের আমন্ত্রণ জানানো হচ্ছে, তা শিক্ষার্থীদের চিন্তাভাবনা ও মানসিকতায় প্রভাব ফেলতে পারে।

পোস্টে আরও প্রশ্ন তোলা হয়, বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আলোচিত ব্যক্তিদের শিক্ষার্থীদের সামনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থাপন করা হলে তারা কী বার্তা পাবে এবং ভবিষ্যতে কাদের অনুসরণ করবে।

ইয়াসিন নামের আরেক ফেসবুক ব্যবহারকারীও বিষয়টি নিয়ে সমালোচনা করেন। তার ভাষ্য, শিক্ষাপ্রতিষ্ঠানের অনুষ্ঠানে আদর্শ ও নৈতিকতাসম্পন্ন ব্যক্তিদের সামনে তুলে ধরা উচিত। সুস্থ সংস্কৃতি ও নৈতিকতার চর্চার পরিবর্তে সস্তা জনপ্রিয়তাকে গুরুত্ব দেওয়া ঠিক নয়।

তবে এ বিষয়ে অনুষ্ঠানের সভাপতি মো. আক্তার হোসেন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন জানিয়েছেন, টিকটকার মামুন কিংবা তার সঙ্গিনীকে তারা ব্যক্তিগতভাবে চেনেন না। তাদের অনুষ্ঠানে আমন্ত্রণও জানানো হয়নি। তারা অনুষ্ঠানের অতিথি ছিলেন না বলেও দাবি করেন। বিষয়টি জানার পরপরই তাদের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয় বলে জানান আয়োজকেরা।

আমন্ত্রণ না জানানো হলে ওই দুজন কীভাবে অনুষ্ঠানে এলেন—এমন প্রশ্নের জবাবে সভাপতি মো. আক্তার হোসেন বলেন, সৌদি আরবে থাকা মোশাররফ নামে তাদের পরিচিত একজন হয়তো তাদের পাঠিয়েছেন।

অন্যদিকে অনুষ্ঠানের প্রধান অতিথি মাজেদুল ইসলাম মন্টু ও বিশেষ অতিথি তন্ময় হাসান কাজল জানান, শুরুতে তারা টিকটকার মামুনকে চিনতে পারেননি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ওই দুজন মঞ্চে এলে তাদের পরিচয় জানতে চাওয়া হয়। তখন একজন তাদের টিকটকার মামুন ও তার সঙ্গিনী হিসেবে পরিচয় করিয়ে দেন। বিষয়টি জানার পরপরই তাদের মঞ্চ থেকে নামিয়ে দিতে বলা হয়। পরে তারা মঞ্চ ছেড়ে চলে যান।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা অব্যাহত থাকলেও আয়োজকদের বক্তব্য অনুযায়ী, টিকটকার মামুন ও তার সঙ্গিনীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি এবং পরিচয় জানার পর তাদের মঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়।

ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তার বেহাল চিত্র, সামনে এলো যেসব তথ্য
ডিজিটাল ব্যাংকিংয়ের প্রসারের সঙ্গে বাড়ছে সাইবার হামলা ও অনলাইন জালিয়াতির ঝুঁকি। অথচ এসব ঝুঁকি মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি নেই দেশের অধিকাংশ ব্যাংকের। গ্রাহকসেবার অ্যাপে সাইবার হামলা বা বড় ধরনের নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা ঘটলে কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া হবে, সে বিষয়ে লিখিত ও নিয়মিত পরীক্ষিত পরিকল্পনা রয়েছে মাত্র ৩১ শতাংশ ব্যাংকের। অর্থাৎ ৬৯ শতাংশ ব্যাংকেরই এ ধরনের পরিকল্পনা নেই। পাশাপাশি মাত্র ৪৪ শতাংশ ব্যাংক তাদের ব্যাংকিং অ্যাপের লেনদেনের গতিবিধি তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) এক গবেষণায় উঠে এসেছে এ চিত্র।

পেনশন নিয়ে নতুন নির্দেশনা সরকারের।।
নতুন জাতীয় বেতনস্কেল ২০২৬-এর বেতন ও ভাতা আদেশ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সংশোধিত আদেশে অবসর-উত্তর ছুটি, নিট পেনশন ও আনুতোষিক নির্ধারণের পাশাপাশি আগে নিষ্পত্তি হওয়া পেনশন ও আনুতোষিকের দাবি পুনর্নির্ধারণের বিধান যুক্ত করা হয়েছে। এতে নির্দিষ্ট সময়ের মধ্যে অবসরে যাওয়া বা অবসর-উত্তর ছুটিতে থাকা কর্মচারীদের ক্ষেত্রে নতুন নিয়মে পাওনা হিসাব করার সুযোগ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব সংশোধনীর কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মূল আদেশের অনুচ্ছেদ ১-এর দফা (৩)-এর উপ-দফা (জ)-এর পর নতুন উপ-দফা (জজ) সংযোজন করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, ১ জুলাই ২০২৬ তারিখ থেকে সংশোধিত আদেশ জারির তারিখ পর্যন্ত সময়ে অবসর-উত্তর ছুটি শেষে জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী আহরিত মূল বেতনের ভিত্তিতে কোনো কর্মচারীর নিট পেনশন ও আনুতোষিকের দাবি নিষ্পত্তি হয়ে থাকলে, নির্দিষ্ট বিধান সাপেক্ষে তা পুনর্নির্ধারণ করতে হবে। পুনর্নির্ধারণের ফলে অতিরিক্ত অর্থ পাওনা হলে সংশ্লিষ্ট কর্মচারীকে তা পরিশোধ করতে হবে।

এ ছাড়া মূল আদেশের উপ-দফা (ঝ)-এর পর নতুন দুটি উপ-দফা (ঝঝ) ও (ঝঝঝ) যুক্ত করা হয়েছে। নতুন বিধান অনুযায়ী, যেসব কর্মচারীর অবসর-উত্তর ছুটি ১ জুলাই ২০২৬ তারিখে শুরু হয়েছে, তাদের ছুটিকালীন বেতন ও ভাতা জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী বিশেষ সুবিধাসহ পরিশোধ করতে হবে। অবসর-উত্তর ছুটি শেষ হওয়ার পর তাদের নিট পেনশন ও আনুতোষিকের পরিমাণ নির্ধারণ এবং পরিশোধ করা হবে সংশোধিত আদেশে উল্লেখ করা বিভিন্ন বিধান অনুসারে।

অন্যদিকে, যেসব কর্মচারী ২ জুলাই ২০২৬ তারিখে বা এর পরে অবসর-উত্তর ছুটিতে গেছেন কিংবা যাবেন, তাদের ক্ষেত্রে ছুটিকালীন বেতন ও ভাতা জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুযায়ী পরিশোধ করতে হবে। এ ক্ষেত্রে মূল আদেশের উপ-দফা (ক), (খ), (গ) ও (ঞ)-এর বিধান অনুসরণ করা হবে। ছুটি শেষে তাদের নিট পেনশন ও আনুতোষিক নির্ধারণ ও পরিশোধ করা হবে উপ-দফা (ঙ), (চ) এবং অনুচ্ছেদ ৭ ও ৮-এর প্রযোজ্য বিধান অনুযায়ী।

প্রজ্ঞাপনে মূল আদেশের অনুচ্ছেদ ৫-এও সংশোধনী আনা হয়েছে। এর উপ-দফা (জ)-এর পর নতুন একটি ব্যাখ্যা সংযোজন করা হয়েছে। সেখানে বলা হয়েছে, যেসব কর্মচারীর অবসর-উত্তর ছুটি ১ জুলাই ২০২৬ তারিখের আগে শুরু হয়েছে এবং ওই তারিখে বা এর পরও চলমান রয়েছে, তাদের ছুটিকালীন বেতন ও ভাতা জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী বিশেষ সুবিধাসহ পরিশোধ করতে হবে।

সংশোধিত প্রজ্ঞাপনের মাধ্যমে মূলত অবসর-উত্তর ছুটিতে যাওয়ার সময় অনুযায়ী কর্মচারীদের বেতন-ভাতা, নিট পেনশন ও আনুতোষিক নির্ধারণের নিয়ম স্পষ্ট করা হয়েছে। একই সঙ্গে নির্দিষ্ট সময়ের মধ্যে পুরোনো বেতনস্কেলের ভিত্তিতে নিষ্পত্তি হওয়া কিছু পেনশন ও আনুতোষিকের হিসাব পুনর্নির্ধারণ করে অতিরিক্ত পাওনা পরিশোধের বিধান রাখা হয়েছে।

মার্কিন বাজারে ভারতের বিপর্যয়, অপার সুযোগ বাংলাদেশের।।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া শুল্কনীতির মুখে মার্কিন বাজারে বড় ধরনের ধাক্কা খেয়েছে ভারতের তৈরি পোশাক খাত। একসময় ভারতীয় কারখানার ৮৪ শতাংশ পোশাক যুক্তরাষ্ট্রে রপ্তানি হলেও অতিরিক্ত শুল্কের চাপে তা নেমে এসেছে ১০ শতাংশের নিচে। মার্কিন বাজার থেকে ভারতের এই পিছু হটার সুযোগ নিয়ে বিশ্ববাজারে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করার বড় সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের ৩৮ বিলিয়ন ডলারের তৈরি পোশাক শিল্পের সামনে।

মার্কিন বাজারে ভারতের বিপর্যয় ও জিটিআরআই-এর তথ্য:

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এবং ভারতের শীর্ষ থিঙ্কট্যাঙ্ক ‘জিটিআরআই’ (GTRI)-এর তথ্য অনুযায়ী—

মার্কিন শুল্ক ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির পর তা ১০ শতাংশে নামিয়ে আনা হলেও ভারতীয় পোশাক খাতে বড় ক্ষতি হয়ে গেছে।

মার্কিন ক্রেতারা হয় ক্রয়াদেশ বাতিল করছেন, অথবা বর্ধিত শুল্কের অতিরিক্ত ২৫ শতাংশ খরচ ভারতীয় রপ্তানিকারকদের ওপর চাপিয়ে দিচ্ছেন।

ভারতের অন্যতম শীর্ষ পোশাক প্রস্তুতকারক ‘ওরিয়েন্ট ক্রাফটস’-এর প্রতিষ্ঠাতা সুধীর ধিংড়া মার্কিন বাজারের এই অনিশ্চয়তাকে ‘মাথার ওপর ঝুলন্ত তলোয়ার’ হিসেবে আখ্যায়িত করেছেন।

জিটিআরআই-এর হিসাবে, ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাষ্ট্রে ভারতের পোশাক ও বস্ত্র রপ্তানি ১২ দশমিক ১ শতাংশ কমে ৯ দশমিক ৪ বিলিয়ন ডলারে নেমেছে। চলতি বছরের এপ্রিল থেকে আগস্টেও রপ্তানি কমেছে ৯ দশমিক ৮ শতাংশ। ভারতের মোট রপ্তানিতে মার্কিন বাজারের অংশীদারত্ব ২৮ দশমিক ৩ শতাংশ থেকে কমে ২৫ দশমিক ৪ শতাংশে ঠেকেছে।

ক্ষতি সামলাতে ব্রিটেনের দিকে ঝুঁকছে ভারত:

যুক্তরাষ্ট্রের লোকসান পুষিয়ে নিতে গত ১৫ জুলাই কার্যকর হওয়া ভারত-যুক্তরাজ্য বাণিজ্য চুক্তির শূন্য শুল্ক সুবিধার সুযোগ নিয়ে ব্রিটেন ও ইউরোপীয় বাজারে ঝুঁকছে ভারতীয় কোম্পানিগুলো। তারা নেক্সট এবং মার্কস অ্যান্ড স্পেনসারের মতো ব্র্যান্ডের কাজ করছে। এছাড়া উৎপাদন খরচ কমাতে ঝাড়খণ্ডের রাঁচির মতো স্বল্পব্যয়ের অঞ্চলে কারখানা স্থানান্তর করছে তারা।

তবে উদ্যোক্তারা জানাচ্ছেন, যুক্তরাষ্ট্রে যেখানে একবারে ১ লাখ পিস শার্টের বড় অর্ডার পাওয়া যেত, সেখানে ইউরোপ বা ব্রিটেনের ক্রেতারা মাত্র ২ থেকে ৫ হাজার পিসের ছোট অর্ডার দিচ্ছেন, যা ভলিউমভিত্তিক বাণিজ্যের ক্ষেত্রে বড় সংকট।

ভারতের এই পিছুটান বাংলাদেশের পোশাক শিল্পের জন্য এক ঐতিহাসিক সুযোগ তৈরি করেছে:

বড় অর্ডারে অপ্রতিরোধ্য বাংলাদেশ: বর্তমানে ৩৮ দশমিক ৪৮ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানিকারক বাংলাদেশ বিপুল ভলিউমের অর্ডার যথাসময়ে সরবরাহের ক্ষেত্রে বিশ্বে প্রায় অপ্রতিদ্বন্দ্বী। ফলে মার্কিন বাজারে ভারতের ছেড়ে দেওয়া জায়গাগুলো সহজেই দখলে নিতে পারে বাংলাদেশ।

এলডিসি উত্তরণে সময় বৃদ্ধি: স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও ২০২৯ সাল পর্যন্ত শুল্কমুক্ত সুবিধাসহ বিশেষ বাণিজ্য সুবিধা ভোগ করতে পারবে বাংলাদেশ।

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন জানান, ভারতের এই সংকট এবং বাংলাদেশের পাওয়া বাড়তি সময়কে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে কাজে লাগাতে হবে। একক বাজারের ওপর নির্ভর না করে পণ্যের বৈচিত্র্যকরণ এবং নতুন নতুন বাজারে প্রবেশের মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক খাতের নেতৃত্বকে আরও শক্তিশালী ও নিরাপদ করার এখনই মোক্ষম সময়

আইপিওতে ছাড় চায় সাধারণ বিনিয়োগকারীরা
বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজারে আসা কোম্পানির শেয়ার কাট-অফ প্রাইসের চেয়ে ২০ থেকে ৩০ শতাংশ কম দামে পেতে চান সাধারণ বিনিয়োগকারীরা। এ জন্য আগের মতো মূল্যছাড়ের সুযোগ বহাল রাখার দাবি জানিয়েছেন তাঁরা। তবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্রস্তাবিত বিধিমালা সংশোধনীর খসড়ায় এ সুযোগ রাখা হয়নি। এতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিডিংয়ের মাধ্যমে নির্ধারিত কাট-অফ প্রাইসেই সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার কিনতে হবে। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে সোমবার কমিশনে লিখিত আবেদন করেছেন ১৫ থেকে ১৬ জন বিনিয়োগকারী।

বিনিয়োগকারীদের দাবি, আগে বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিডিংয়ের মাধ্যমে নির্ধারিত কাট-অফ প্রাইসের চেয়ে কম দামে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার কেনার সুযোগ ছিল। নতুন বিধিমালায় সেই সুবিধা বাতিল হওয়ায় সাধারণ বিনিয়োগকারীদের জন্য শেয়ারের দাম কম পাওয়ার সুযোগ থাকছে না। তাঁদের মতে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নির্ধারিত দরেই সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার কিনতে বাধ্য করা হলে বিনিয়োগের ঝুঁকি বাড়তে পারে।

বিএসইসির প্রকাশিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ) বিধিমালা, ২০২৫ সংশোধনের খসড়া প্রজ্ঞাপনে সাধারণ বিনিয়োগকারীদের জন্য কাট-অফ প্রাইসের চেয়ে কম দামে শেয়ার কেনার সুযোগ রাখা হয়নি। প্রস্তাব অনুযায়ী, যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা (এলিজিবল ইনভেস্টরস) বিডিংয়ে যে দর প্রস্তাব করবেন, সেই দরেই শেয়ার পাবেন। তবে তাঁদের বিডিংয়ের সর্বনিম্ন দর হবে কাট-অফ প্রাইস। অন্যদিকে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার কিনতে হবে কাট-অফ প্রাইসে। অর্থাৎ, প্রাতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে শেয়ারের দামের কোনো পার্থক্য থাকছে না।

এর আগে ২০১৫ সালের পাবলিক ইস্যু বিধিমালা অনুযায়ী, বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিডিংয়ের মাধ্যমে নির্ধারিত কাট-অফ প্রাইসের চেয়ে ১০ শতাংশ কম দামে শেয়ার পেতেন সাধারণ বিনিয়োগকারীরা। বিশেষ ক্ষেত্রে বিএসইসি এ ছাড় বাড়িয়ে ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত করেছিল। কিন্তু ২০২৫ সালের নতুন বিধিমালায় সেই সুযোগ বাতিল করে সব শ্রেণির বিনিয়োগকারীর জন্য একই দামে শেয়ার বরাদ্দের বিধান করা হয়। এবার সংশোধনীর খসড়াতেও সাধারণ বিনিয়োগকারীদের জন্য আগের মূল্যছাড় ফিরিয়ে আনার প্রস্তাব রাখা হয়নি।

বিনিয়োগকারী মো. শাহজাহান বলেন, ‘আগে কাট-অফ প্রাইসের চেয়ে ২০ থেকে ৩০ শতাংশ কমে আমরা সাধারণ বিনিয়োগকারীরা শেয়ার পেতাম। এখন কাট-অফ প্রাইস তো নির্ধারণ করছে, কিন্তু কম দামে শেয়ার পাওয়ার যে সুযোগ ছিল, সেটা আর আমাদের দেওয়া হবে না।’

আরেক বিনিয়োগকারী মোহাম্মদ আবু সায়েম বলেন, ‘কেন আমরা সাধারণ বিনিয়োগকারীরা বিডিংয়ের ওই দরেই শেয়ার নেব? আমাদের ২০ থেকে ৩০ শতাংশ কম দামে শেয়ার দেওয়া হোক।’

তবে বিএসইসির কর্মকর্তারা মনে করেন, বুক বিল্ডিং পদ্ধতিতে প্রতিযোগিতামূলক বিডিংয়ের মাধ্যমে কাট-অফ প্রাইস নির্ধারিত হলে সেটিকেই শেয়ারের ন্যায্য মূল্য হিসেবে বিবেচনা করা উচিত। সে ক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীদের জন্য আলাদা করে মূল্যছাড় দেওয়ার প্রয়োজন নেই। তাঁদের মতে, শেয়ারের দাম নির্ধারণের দায়িত্ব বাজারের ওপর ছেড়ে দেওয়া উচিত। কমিশন প্রশাসনিকভাবে আলাদা মূল্যছাড় নির্ধারণ করে দিলে তা বাজারভিত্তিক মূল্য আবিষ্কারের ধারণার সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।

বিএসইসির কর্মকর্তারা আরও বলেন, বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিডিংয়ের মাধ্যমে শেয়ারের দাম নির্ধারণ করা হয়। তাই সাধারণ বিনিয়োগকারীদের জন্যও কাট-অফ প্রাইস প্রযোজ্য হওয়া উচিত। আন্তর্জাতিক বাজারেও এ ধরনের চর্চা রয়েছে।

তবে এই পদ্ধতিতে শেয়ারের দাম নির্ধারণের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিডিং কতটা স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক, তা গুরুত্বপূর্ণ। কারণ, বিডিংয়ে যোগসাজশ বা কারসাজি হলে নির্ধারিত কাট-অফ প্রাইস প্রকৃত বাজারমূল্যকে প্রতিফলিত না-ও করতে পারে। এতে সাধারণ বিনিয়োগকারীরা তুলনামূলক বেশি দামে শেয়ার কিনে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে পড়তে পারেন।

বিডিংয়ে কারসাজি বা যোগসাজশের আশঙ্কা প্রসঙ্গে বিএসইসির কর্মকর্তারা বলেন, কোনো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা প্রতিষ্ঠান চক্রবদ্ধভাবে দর প্রস্তাব করে মূল্য কারসাজির চেষ্টা করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কোটা বাতিল, লাইসেন্স বাতিল কিংবা এনফোর্সমেন্ট ব্যবস্থার আওতায় ব্যবস্থা নেওয়া হতে পারে। এমনকি ফৌজদারি মামলাও করা হতে পারে।

কর্মকর্তারা আরও বলেন, ২০২৫ সালের বিধিমালায় প্রথমবারের মতো বিডিংয়ে কারসাজি বা যোগসাজশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান যুক্ত করা হয়েছে। আগে এ ধরনের অভিযোগ তদন্তের জন্য সুস্পষ্ট আইনি ভিত্তি ছিল না। এখন অভিযোগ বা তথ্য পাওয়া গেলে কমিশন তদন্ত করতে পারবে। তবে যোগসাজশ শনাক্ত করার জন্য স্বয়ংক্রিয় কোনো ব্যবস্থা নেই। অভিযোগ বা প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তদন্ত করে তা প্রমাণ করতে হবে।

বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক আবুল কালাম বলেন, ২০২৫ সালের পাবলিক অফার বিধিমালা অনুযায়ী কাট-অফ প্রাইসেই সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার বরাদ্দ দেওয়ার বিধান রয়েছে। আন্তর্জাতিকভাবেও এ ধরনের চর্চা প্রচলিত।

কাট-অফ প্রাইসে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার বরাদ্দের পক্ষে মত দিয়েছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাবেক ভাইস প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামান। তার মতে, বুক বিল্ডিং পদ্ধতিতে বিডিংয়ের মাধ্যমে শেয়ারের মূল্য নির্ধারণ হলে কারসাজির সুযোগ কমে আসবে।

মনিরুজ্জামান বলেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যে দরে বিড করবেন, তাঁদের সেই দরেই শেয়ার কিনতে হবে। ফলে কেউ বেশি দামে বিড করে কারসাজির চেষ্টা করলে শেষ পর্যন্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানই ক্ষতিগ্রস্ত হবে। কারণ, বিডিংয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের কাছে জবাবদিহি করতে হয়। বাজারে শেয়ারের মূল্যায়ন বিড করা দরের চেয়ে কম হলে প্রতিষ্ঠানকে লোকসানের মুখে পড়তে হবে।

তিনি আরও বলেন, শেয়ারে লক-ইন থাকায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সব শেয়ার প্রথম দিনেই বিক্রি করতে পারবেন না। নির্দিষ্ট সময় পর্যন্ত তাঁদের শেয়ারের একটি অংশ ধরে রাখতে হবে। এর মধ্যে কোম্পানির প্রান্তিক আর্থিক প্রতিবেদনও প্রকাশিত হবে। কোম্পানির আয় ও ব্যবসায়িক ফলাফল খারাপ হলে শেয়ারের দাম কমে যাওয়ার ঝুঁকি থাকবে।

মনিরুজ্জামানের মতে, শেয়ারের সঠিক মূল্য নির্ধারণ করা অত্যন্ত কঠিন। তাই প্রশাসনিকভাবে দাম নির্ধারণ করে দেওয়ার পরিবর্তে বাজারের চাহিদা ও সরবরাহের ওপর তা ছেড়ে দেওয়া উচিত। আন্তর্জাতিক বাজারেও অনেক আইপিও তালিকাভুক্তির প্রথম দিনেই দর হারায়। পরে আবার দাম বাড়তে পারে।

তিনি বলেন, বিএসইসি আগে ফর্মুলার মাধ্যমে শেয়ারের দাম নির্ধারণের চেষ্টা করেছিল। এতে অনেক ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা একই দরে বিড করতেন। ফলে প্রকৃত প্রতিযোগিতামূলক বিডিং এবং শেয়ারের ন্যায্য মূল্য আবিষ্কারের সুযোগ তৈরি হতো না। আবার ইস্যুয়ার প্রত্যাশিত মূল্য না পেলে পুঁজিবাজারে আসতে আগ্রহী হবেন না। তাই এমন মূল্য নির্ধারণ পদ্ধতি প্রয়োজন, যাতে ইস্যুয়ার ও বিনিয়োগকারী—উভয় পক্ষই বাজারে অংশ নিতে উৎসাহিত হন।

অতীতে বুক বিল্ডিং পদ্ধতিতে তালিকাভুক্ত কয়েকটি কোম্পানির আইপিওতে সাধারণ বিনিয়োগকারীরা কাট-অফ প্রাইসের চেয়ে অনেক কম দামে শেয়ার কেনার সুযোগ পেয়েছিলেন। ২০২৪ সালে পুঁজিবাজারে আসা বেস্ট হোল্ডিংসের শেয়ারের কাট-অফ প্রাইস নির্ধারিত হয়েছিল ৩৫ টাকা। পরে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৪ টাকা দরে শেয়ার বিক্রির প্রস্তাব করা হয়। এতে কাট-অফ প্রাইসের তুলনায় ছাড়ের পরিমাণ দাঁড়ায় ৩১ দশমিক ৪২ শতাংশ।

একইভাবে এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ারের কাট-অফ প্রাইস ছিল ৫০ টাকা। তবে সাধারণ বিনিয়োগকারীরা শেয়ারটি পেয়েছিলেন ২০ টাকায়। অর্থাৎ কাট-অফ প্রাইসের চেয়ে ৬০ শতাংশ কম দামে শেয়ার কেনার সুযোগ পেয়েছিলেন তাঁরা।

ফলে প্রস্তাবিত সংশোধনী ঘিরে মূল বিতর্ক তৈরি হয়েছে শেয়ারের মূল্য নির্ধারণ ও বিনিয়োগকারীদের সুরক্ষা নিয়ে। একদিকে বিএসইসি ও বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের একটি অংশ মনে করছে, প্রতিযোগিতামূলক বিডিংয়ের মাধ্যমে নির্ধারিত দামই সবার জন্য প্রযোজ্য হওয়া উচিত। অন্যদিকে সাধারণ বিনিয়োগকারীরা মনে করছেন, বিডিংয়ের স্বচ্ছতা ও নির্ধারিত দরের যথার্থতা নিশ্চিত না করে তাঁদের জন্য মূল্যছাড়ের সুযোগ পুরোপুরি তুলে নেওয়া ঠিক হবে না।

জমি কিনবে স্কয়ার ফার্মা
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পরিচালক কোম্পানিটির ৩৮ কোটি টাকার বেশি শেয়ার কেনার ঘোষনা দিয়েছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পরিচালক রত্না পাত্র কোম্পানিটির ১৭ লাখ ৫০ হাজার শেয়ার কিনবেন। যার বর্তমান বাজার দর আছে প্রতিটি ২১৯.১০ টাকা করে মোট ৩৮ কোটি ৩৪ লাখ টাকা।

যা আগামি ৩০ কার্যদিবসের মধ্যে ব্লক ও পাবলিক মার্কেট থেকে ক্রয় সম্পন্ন করা হবে।

সরিয়ে নেওয়া হয়েছে চার সচিবকে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের চার সচিবের দপ্তর ও দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। এ বিষয়ে পৃথক চারটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার (৯ নভেম্বর) মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এসব প্রজ্ঞাপনে বদলি ও পদায়নের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁঞাকে পদোন্নতি দিয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহারকে ওই পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন মো. দাউদ মিয়া। তিনি এর আগে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত সচিব কানিজ মওলাকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জান্নাতে যাওয়ার আশা নিয়ে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য
মৃত্যুর পর তিনি স্বর্গে (জান্নাতে) যাবেন বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেকে ‘ধার্মিক ব্যক্তি’ দাবি করে তিনি এ কথা বলেন। তবে স্বর্গে যাওয়ার শর্ত হিসেবে রাজনৈতিক চরম প্রতিদ্বন্দ্বীদের ক্ষমা করতে বললে তা সাফ প্রত্যাখ্যান করে তিনি স্পষ্ট জানান, শত্রুদের তিনি ঘৃণা করেন এবং আজীবন তা-ই করে যাবেন। তাঁর এই পরস্পরবিরোধী বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে উপস্থাপক রস ডাউথার্ট ট্রাম্পের কাছে জানতে চান—মৃত্যুর পর তাঁর সঙ্গে কী ঘটবে বলে তিনি মনে করেন?

জবাবে ৮০ বছর বয়সী ট্রাম্প বলেন, ‘আমি একজন ধর্মীয় ও ধার্মিক ব্যক্তি। তাই তত্ত্বগতভাবে মৃত্যুর পর আমি স্বর্গে যাব। আমি নরকে যেতে চাই না।’

তবে সাক্ষাৎকারের আসল চমক আসে উপস্থাপকের পরের প্রশ্নে। উপস্থাপক জানতে চান, স্বর্গে যাওয়ার একমাত্র শর্ত যদি হয় জেমস কোমি কিংবা ন্যান্সি পেলোসির মতো রাজনৈতিক চরম প্রতিপক্ষদের ক্ষমা করে দেওয়া, তবে কি তিনি তা করতে পারবেন?

উত্তরে কোনো দ্বিধা না রেখেই ট্রাম্প বলেন, ‘না। আমি আমার শত্রুদের কয়েকজনকে ঘৃণা করি এবং আজীবন ঘৃণা করে যাব।’

খ্রিস্টধর্মের মূল শিক্ষা হলো শত্রুকে ক্ষমা করা এবং অন্তরে ঘৃণা পোষণ না করা। বাইবেলে স্পষ্ট বলা আছে, নিরপরাধের রক্তপাত পাপ এবং অন্তরে ঘৃণা পোষণ করাও হত্যার সমতুল্য। সাক্ষাৎকারে উপস্থাপক বিষয়টি স্মরণ করিয়ে দিলেও ট্রাম্প নিজের ঘৃণার অবস্থানে অনড় থাকেন। অর্থাৎ ট্রাম্প স্বর্গ চান, তবে শত্রুকে ক্ষমা করতে নারাজ।

সমালোচকরা বলছেন, ট্রাম্পের এই ধর্মীয় দাবি তাঁর রাজনৈতিক ও সামরিক কর্মকাণ্ডের সঙ্গে চরম সাংঘর্ষিক। বিশেষ করে—গাজা ও ইরানে মার্কিন ও ইসরায়েলি সামরিক অভিযানে হাজার হাজার নিরীহ মানুষের প্রাণহানি ও শিশুদের মৃত্যুর ঘটনায় ট্রাম্পের জোরালো সমর্থন অব্যাহত রয়েছে।

ইরানে পরিচালিত অভিযানে বিদ্যালয় ধ্বংস এবং নারী ও শিশুদের মৃত্যুর ঘটনা নিয়ে বিশ্বজুড়ে তীব্র প্রতিবাদ চলছে।সমালোচকদের মতে, মুখে ধর্মের কথা বললেও ট্রাম্পের নীতিতে রয়েছে চরম প্রতিহিংসা ও রক্তপাত। ধর্মের মৌলিক শর্ত ‘ক্ষমা’ করতে অস্বীকৃতি জানিয়ে তিনি কীভাবে স্বর্গের দাবিদার হন—তা নিয়ে বিশ্বজুড়ে জন্ম নিয়েছে তীব্র বিতর্ক।