শিরোনাম :
ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের ৭৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা ক্ষতিগ্রস্ত ১৭ হাজার বিনিয়োগকারীকে ফান্ড থেকে টাকা ফেরত দিবে ডিএসই এটিসি শরিয়াহ ইউনিট ফান্ডের তিন বছরের কার্যক্রমে বিএসইসির তদন্ত বিএসআরএমের দুই কোম্পানিতে দুই ধরনের আর্থিক চাপ। ১০ ব্লু-চিপ কোম্পানি তালিকাভুক্তি করাবে ডিএসই স্ক্রিপ নিটিং ও টি+১ চালুসহ ডিএসই নানা উদ্যোগ এজিএম করার অনুমোদন পেল বেস্ট হোল্ডিংস: ফিরছে ‘এ’ ক্যাটাগরিতে আইপিও ও ডাইরেক্ট লিস্টিং: নতুন কোম্পানির তালিকাভুক্তিতে বিএসইসির নির্দেশনা শীর্ষ ব্রোকারেজগুলোর সঙ্গে ডিএসই’র বৈঠকে যা হলো লাভেলোর শেয়ার কারসাজিতে,ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর্থিক জরিমান

রোমে জেমসের দলের বিরুদ্ধে হোটেল নোংরা ও বিল না দেওয়ার অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ২১৪ পড়া হয়েছে

বিডিশেয়ার ডেস্ক :

ইতালির রোমে কনসার্ট পরিবেশন করতে গিয়ে নগরবাউলখ্যাত সংগীতশিল্পী জেমস ও তার দলের বিরুদ্ধে হোটেল কক্ষ নোংরা করা এবং বিল পরিশোধ না করে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। আয়োজকদের দাবি, এ ঘটনায় স্থানীয় রোম পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। কক্ষের ক্ষয়ক্ষতি ও অপরিচ্ছন্নতার জন্য হোটেল কর্তৃপক্ষ ২০০ ইউরো জরিমানা দাবি করেছে বলেও জানান আয়োজকেরা।

রোমের একটি চার তারকা হোটেলে জেমস ও তার দলের থাকার ব্যবস্থা করা হয়েছিল। আয়োজকদের ভাষ্য, ব্যান্ডের সদস্যরা হোটেল ছাড়ার পর কর্তৃপক্ষ কক্ষের চরম বিশৃঙ্খল ও নোংরা অবস্থার ছবি পাঠায় এবং ২০০ ইউরো জরিমানা দাবি করে। এদিকে গত ১৬ আগস্টের কনসার্টের টিকিট বিক্রির পুরো টাকা জেমসের ম্যানেজার রবিন চৌধুরী নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন বলেও  অভিযোগ তাদের।

আয়োজকদের দাবি, তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন জেমস এবং স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতার সহায়তায় ত্যাগ করেন ইতালি। টিকিট বিক্রির টাকা হস্তান্তরকে কেন্দ্র করে তৈরি হওয়া জটিলতা থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অর্থ নিয়ে পালিয়ে যাওয়ার নানা কথা ছড়িয়ে পড়েছে।

ঘটনার বিষয়ে জানতে জেমসের ম্যানেজার রবিন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আগামীর সময়কে জানান, ‘সব কিছু আগামীকাল প্রেস কনফারেন্সে জানানো হবে।’

বর্তমানে ভেনিসে অবস্থান করছেন জেমস ও তার দল। আগামী ২৩ আগস্ট ভেনিসে প্রথমবারের মতো লাইভ কনসার্টে গান পরিবেশন করবেন জেমস।

এদিকে বিদেশের মাটিতে এ ধরনের অভিযোগ ওঠায় প্রবাসী বাংলাদেশিদের সম্মান ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা জল্পনা ও খণ্ডিত তথ্যের অবসান ঘটাতে জেমসের পক্ষ থেকে দ্রুত সংবাদ সম্মেলন করে ঘটনার বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগ থেকে আরও
© All rights reserved © 2026 BD Share24.com